চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপা জিতে সরাসরি যুব অলিম্পিকে বাংলাদেশের অর্ণব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের অর্ণব যুব অলিম্পিকে সরাসরি যোগ দেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ণব শাহরার লাদিফ। ফেসবুক থেকে সংগৃহিত

জাপানে ১০ম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে রূপা জিতেছেন বাংলাদেশের অর্ণব শারার লাদিফ। এই তরুণ শুটার ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র ডিসিপ্লিনে রুপার হাসি এনে দিয়েছেন লাল-সবুজদের। তাতে যুব অলিম্পিকে সরাসরি খেলার দ্বার উন্মুক্ত হল অর্ণবের জন্য।

জাপানের রাজধানী টোকিওতে ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে শনিবার ২৪৯.৫ স্কোর গড়েন অর্ণব।  ২৫০ স্কোর  করে সোনা গেছে চীনের  জ্যাং চ্যাংহোংয়ের ঘরে। ব্রোঞ্জ জয়ী ভারতের প্রতিযোগী মানে সাহু তুষারের স্কোর ২২৮.২।

একদিন আগে জাপানের এই আসরে ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলগত বিভাগে চতুর্থ হয়েছে বাংলাদেশ। শুক্রবার ওয়াকো সিটিতে ১,৮৪৯.৭ স্কোর গড়ে আব্দুল্লাহ হেল বাকি, রিসালাতুল ইসলাম ও রাব্বী হাসানকে নিয়ে গড়া বাংলাদেশ দল চতুর্থ হয়।

ইভেন্টের ব্যক্তিগত পর্যায়েও ফাইনালে উঠতে পারেননি বাহি-রিসালাতুল-রাব্বীদের কেউই। ৬২০.৯ স্কোর নিয়ে বাকি ১২তম, ৬১৫ স্কোর নিয়ে রিসালাতুল ১৬তম ও ৬১৩.৮ স্কোর নিয়ে রাব্বী ১৮তম হন। প্রতিযোগী ছিল ২৮ জন।

অন্যদিকে মেয়েদের বিভাগের ১০ মিটার এয়ার রাইফেলে উম্মে জাকিয়া সুলতানা টুম্পাও হতাশ করেছেন। ৪১০.১ স্কোর নিয়ে ২১তম হয়েছেন তিনি। প্রতিযোগী ছিল ৩৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় ১৪ শান্তিরক্ষী নিহত

পরবর্তী

মুন্সিগঞ্জে আলু বীজ বপন করলো ক্ষুদে শিক্ষার্থীরা

পরবর্তী
ক্ষুদে শিক্ষার্থীরা আলু বীজ বপন করছে মুন্সিগঞ্জে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে আলু বীজ বপন করলো ক্ষুদে শিক্ষার্থীরা

অপু শাকিব ডিভোর্স

দেনমোহর নিয়ে জালিয়াতি কে করছেন, শাকিব না অপু?

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT