চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুদ্ধশ্বাস জয়ে হােয়াইটওয়াশ এড়ালো ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ভারত-ইংল্যান্ডে তৃতীয় ওয়ানডেতেও রানের বন্যা দেখলো ক্রিকেট সমর্থকরা। তবে আগের দুই ম্যাচে ভারত জিতলেও শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয়ে হােয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে ইংল্যান্ড।

শেষ ম্যাচে হারলেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। এর ফলে অধিনায়কের দায়িত্ব নিয়ে টেস্টের পর প্রথম চ্যালেঞ্জেই ওয়ানডে সিরিজ জিতলেন বিরাট কোহলি।

টস হেরে প্রথম ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রান করে ইংল্যান্ড। জবাবে ৯ উইকেট হারিয়ে ৫ রান দূরে থাকতে থামে ভারতের ইনিংস।

আগে দুই ম্যাচেও রানের বন্যা দেখেছিল দর্শকরা। প্রথম ম্যাচে ইংলিশরা আগে ব্যাট করে করেছিল সাড়ে তিনশ রান। পরের ম্যাচে তো প্রথম ব্যাট হাতে ৩৮১ রান তােলে ভারত। দুটি ম্যাচেই জয় পায় কােহলির দল।

রোবারের ম্যাচে বড় স্কােরে ইংল্যান্ডের হয়ে সর্বােচ্চ ৬৫ রান করেন জেসন রয়। কেউ সেঞ্চুরি না পেলেও এই ম্যাচে সুযোগ পাওয়া জনি বেয়ারস্ট্রাের ৫৬, বেন স্টোকসের অপরাজিত ৫৭, অধিনয়াক ইয়ন মরগানের ৪৩ ও ক্রিস ওকসের ১৭ বলে ৩৪ রানে আবারও তিনশ ছাড়ানো স্কাের গড়ে ইংল্যান্ড।

ভারতের হয়ে হার্দিক পান্ডেয়া ৩টি ও রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নেন।

Reneta

ইংলিশ ইনিংসের জবাব দিতে নেমে শুরুতে দুই উইকেট হারানাে পর ৬৫ রানের জুটি গড়ে হাল ধরেছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও যুবরাজ সিং। কোহলি ৫৫ আর যুবি ৪৫ রান করে আউট হলে ব্যাকফুটে চলে যায় ভারত। এদিন বড় স্কাের খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি (২৫)। তবে ষষ্ঠ জুটি ১০৪ রানে জুটি গড়ে ভারতে ম্যাচে ফেরান পান্ডেয়া ও কেদার যাদব। ৪৩ বলে ৫৬ রান করে আউট হন পান্ডেয়া।

পান্ডেয়া ফিরলেও ভারতকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন যাদব। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম বলে ছক্কা অার পরের বলে চার মারেন যাদব। শেষ চার বলে জয়ের জন্য দরকার হয় ৬ রানের। ভারতের ড্রেসিংরুমে জয় উৎযাপনের প্রস্তুতি চলার সময় পরপর দুটি ডটবল করেন ক্রিস ওকস। আর পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট যান যাদব। ৭৫ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন যাদব। তবে প্রথম ম্যাচে ৭৯ বলে ১২০ রান করে দল জেতালেও এ যাত্রায় সেটা করতে পারেননি তিনি। শেষ বলেও কোন রান নিতে ব্যর্থ হলে ৫ রানের জয় পায় ইংলিশরা।

ইংল্যান্ডের হয়ে বেন স্টােকস ৩টি ও জ্যাক বল ও ক্রিস ওকস নেন ২টি করে উইকেট।

দুদলের মধ্যেকার তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি কানপুরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT