চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে ‘বাজবল’ দেখাল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন, মাঠে ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটে-বলে আধিপত্য দেখানো একদিন পার করল ভারত। ধর্মশালা টেস্টের প্রথম দিনে ‘বাজবল’ ক্রিকেট খেলতে শুরু করলেও ইংল্যান্ড অল্প রানেই হয়েছে অলআউট। ব্যাটিংয়ে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে অতিথিদের উল্টো বাজবল দেখিয়ে ছেড়েছে টিম ইন্ডিয়া।

এক ম্যাচ হাতে রেখেই টেস্ট সিরিজ জেতা ভারত পঞ্চম ও ম্যাচে বৃহস্পতিবার টসে হেরে ফিল্ডিংয়ে নামে। কুলদীপ যাদব ও রবীচন্দ্রন অশ্বিনের স্পিন তোপে ২১৮ রানেই ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয়। যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক রোহিত শর্মার ফিফটিতে দিন শেষে ভারতের সংগ্রহ এক উইকেটে ১৩৫ রান। সফরকারীদের চেয়ে তারা মাত্র ৮৩ রান পিছিয়ে আছে।

উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডের হয়ে ৬৪ রান যোগ করেন জ্যাক ক্রাওলি ও বেন ডাকেট। কভার অঞ্চলে কুলদীপের বলে শুভমন গিলের তালুবন্দি হয়ে ব্যক্তিগত ২৭ রানে ডাকেট ফিরলে ভাঙে জুটি। দলীয় স্কোর শতরান স্পর্শের পর ১১ রান করা অলি পোপকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন কুলদীপ। ফিফটি পাওয়া ক্রাওলি ১০৮ বলে ১১ চার ও এক ছক্কায় ৭৯ রানে কুলদীপের ফ্লাইটেড ডেলিভারিরে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

সাবলীল গতিতে এগিয়ে যাওয়া থ্রি লায়নদের ব্যাটিং অর্ডারে নামে আকস্মিক ধস। ৩ উইকেটে ১৭৫ থেকে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৮৩ রান! মাত্র ৮ রান যোগ করতেই পাঁচ ব্যাটারকে হারায়। জো রুট ২৬ ও জনি বেয়ারস্টো ২৯ রানের বেশি করতে পারেননি। রানের খাতা না খুলেই কুলদীপের বলে বোল্ড হন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। শেষ দিকে বেন ফোকসের ২৪ ও শোয়েব বশিরের অপরাজিত ১১ রানের ইনিংসের জন্য ক্রিকেটের জনকরা দলীয় স্কোর দুইশ পেরোতে সক্ষম হয়।

ভারতের হয়ে স্পিনঘূর্ণিতে ৭২ রানে ৫ উইকেট দখল করেন কুলদীপ। আরেন স্পিনার অশ্বিন ৫১ রান খরচায় নেন ৪ উইকেট।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন জয়সওয়াল ও রোহিত। উদ্বোধনী জুটিতে আসে ১০৪ রান। শোয়েব বশিরের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ৫৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রানে ফেরেন রেকর্ড গড়া জয়সওয়াল। টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলির এতদিন ছিলেন টিম ইন্ডিয়ার কোনো ব্যাটারের সর্বাধিক রান। সাবেক অধিনায়কের ৬৫৫ রানকে জয়সওয়াল টপকেছেন। ২২ বর্ষী ব্যাটার চলতি সিরিজে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৮৯ গড়ে ৭১২ রান করে ফেলেছেন।

Reneta

১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংবদন্তি সুনীল গাভাস্কার করেছিলেন ৭৭৪ রান। যেকোনো সিরিজে ভারতের ব্যাটারদের মধ্যে এটিই সবচেয়ে বেশি রানের রেকর্ড। ভারতের দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করলেই অর্ধশতাব্দীর বেশি সময় অক্ষত থাকা রেকর্ড ভাঙবে।

জয়সওয়াল টেস্ট ইতিহাসের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে ৯ ম্যাচেই এক হাজার রানের মাইলফলকে পা রেখেছেন। তার আগে এই কীর্তি গড়েন ইংল্যান্ডের হারবার্ট সাটক্লিফ (১৯২৫ সাল), ওয়েস্ট ইন্ডিজের জর্জ আলফোনসো হেডলি (১৯৩১ সাল) ও আরেক ক্যারিবীয়ান এভারটন উইকস (১৯৪৯ সাল)। স্যার ডন ব্র্যাডম্যান ১৯৩০ সালে মাত্র ৭ টেস্ট খেলেই এক হাজার রানের মাইলফলকে পা দেন। সেই রেকর্ড এখনো অক্ষত।

ভারতের হয়ে সবচেয়ে কম ইনিংস খেলে টেস্টে এক হাজার রানের দেখা পেয়েছিলেন বিনোদ কাম্বলি। জয়সওয়ালকে অবশ্য ১৬ ইনিংস খেলতে হয়েছে।

রোহিত ৮৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ ও শুভমন গিল ৩৯ বলে ২ চার ও ২ ছক্কায় ২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

পাঁচ ম্যাচ সিরিজ নিশ্চিত করা ভারত ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় শেষ ম্যাচটিরও রয়েছে গুরুত্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডটেস্ট চ্যাম্পিয়নশিপধর্মশালা টেস্টভারতভারত-ইংল্যান্ড টেস্টভারত-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT