বিনোদন

রিয়া গ্রেপ্তার, প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব বলিউড তারকারা

একজন নারী ও একজন শিশু মাস্ক পরা অবস্থায় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন শিশু মাস্ক পরা অবস্থায় দেখা যাচ্ছে, তারা সম্ভবত বাইরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুশান্ত মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার হয়েছেন রিয়া চক্রবর্তী। এরপর থেকেই বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় সরব। রিয়া চক্রবর্তীর জন্য সুষ্ঠু বিচার চেয়ে পোস্ট শেয়ার করেছেন কারিনা কাপুর, বিদ্যা বালান, অনুরাগ কাশ্যপ এবং আরও অনেকেই।

মঙ্গলবার রিয়া যখন এনসিবি দফতরে পৌঁছেছিলেন তখন তার পরনে ছিল কালো টি-শার্ট ৷ টি শার্টে লেখা ছিল ‘গোলাপ লাল, বেগুনী নীল, আসুন পুরুষতন্ত্রকে ধ্বংস করি, আপনি আর আমি৷’ লেখাটি দৃষ্টি আকর্ষণ করেছে সবার৷ এই লেখাটিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কারিনা, সোনম, শ্বেতা বচ্চন, দিয়া মির্জা, শাহিন ভাট, ফারহান আখতার, জোয়া আখতার, অভয় দেওল, মালাইকা অরোরা, আতিয়া শেঠি এবং হুমা কোরেশি।

বিদ্যা বালান, শিবানী দান্ডেকর এবং অনুরাগ কাশ্যপ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘জাস্টিস ফর রিয়া।’

মঙ্গলবার বিকেল চারটার দিকে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তার হন রিয়া। এরপর মুম্বাইয়ের সাইন হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করা হয় তার। সেখান থেকে আবার এনসিবির কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এদিন ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় রিয়া চক্রবর্তীকে। বুধবার সকালে তাকে মুম্বাইয়ের বাইকুল্লা জেলে পাঠানো হয়েছে।

বিষয়:অনুরাগ কাশ্যপ অভয় দেওল কারিনা জোয়া আখতার দিয়া মির্জা ফারহান আখতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…