চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের মুখের গ্রাস কেড়ে নিয়ে গেল ইন্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

গত বছরের শেষ নাগাদও ক্রিস্টিয়ান এরিকসেনকে পেতে বেশ আশাবাদী ছিল রিয়াল মাদ্রিদ। তক্কে তক্কে ছিল মৌসুম শেষে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে তার চুক্তি শেষ হলে একপ্রকার বিনা ট্রান্সফার ফিতে নিয়ে আসতে। কিন্তু মাঝপথে হানা দিল ইন্টার মিলান। রিয়ালের আশা অপূর্ণ করে ২৭ বছর বয়সী ডেনিস মিডফিল্ডারকে শীতকালীন দলবদলে দলে টেনেছে ইতালিয়ান ক্লাবটি।

লিভারপুলের কাছে গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পর টটেনহ্যাম ছাড়ার ইচ্ছা জানিয়েছিলেন ২০১৩ সালে আয়াক্স থেকে আসা এ মিডফিল্ডার। স্পারদের হয়ে ২২৫ ম্যাচে ৬৯ গোল করা এরিকসেনকে পেতে আগ্রহী ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। বিশেষ করে একাধিকবার দাম হাঁকিয়েও ব্যর্থ হওয়া রিয়ালের পরিকল্পনা ছিল চলতি মৌসুম শেষে তাকে বার্নাব্যুতে আনার। ২০২০ সালের জুন পর্যন্ত টটেনহ্যামের সঙ্গে চুক্তি ছিল এরিকসেনের। চুক্তি নবায়ন না হওয়ায় এরপরই হয়ে যেতেন ফ্রি-খেলোয়াড়।

সুযোগটা দিলেন না অ্যান্তনিও কন্তে। ইন্টারের কোচ হয়ে আসার পর থেকে দলকে নতুন করে পরাশক্তি বানানোর কাজে মন দিয়েছেন ইতালি ও চেলসির সাবেক কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগে ছিলেন বলেই সেখানে খেলা ফুটবলারদের দিকেই বেশি মনোযোগ তার। মৌসুমের শুরুতে ম্যানইউ থেকে এনেছেন রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সানচেজকে। এবার মাত্র ২০ মিলিয়ন ইউরোতে আনলেন এরিকসেনকে।

একই সময়ে ম্যানইউ থেকে ইন্টারে এসেছেন অ্যাশলি ইয়ং ও ভিক্টর মোজেসও। খবর, ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ের জিরুদকেও দলে টানতে পারেন কন্তে।

এভাবে খেলোয়াড় কিনে স্কোয়াডকে রিয়াল বানাচ্ছেন কিনা এমন প্রশ্নে দুদিন আগে বেশ চটেছিলেন কন্তে। ইতালিয়ান গণমাধ্যমকে একহাত নিয়ে বলেছিলেন, প্রয়োজন আছে বলেই খেলোয়াড় কিনছেন। ক্লাবও না করছে না। গত এক দশকে নড়বড়ে দলটাকে বেশ সুন্দরভাবে গুছিয়ে এনেছেন এ ইতালিয়ান। ফলও মিলছে। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে বাদ পড়লেও সিরি আ জয়ের সম্ভাবনা আছে বেশ। টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে সবশেষ ২০১০ সালে লিগ শিরোপা জয়ী দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টার মিলানরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

মে ২৩, ২০২৬

সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প অনুমোদন করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যু ৫১২, একদিনে প্রাণ গেল আরও ১৩ শিশুর

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের গ্রিন কার্ডের আবেদনের জন্য নতুন নির্দেশনা!

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT