‘আমরা প্রচুর ভুগেছি। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার মতো আমরা মোটেও ছিলাম না। প্রথমার্ধে সুযোগ তৈরি করেছি। আমাদের গোল করার ক্ষুধা ছিল না। কারণ আমাদের দরকার ছিল না। তবুও ২-০তে পিছিয়ে পড়ার মতো ছিলাম না। ওই সময়ে আমরা খানিকটা ছিটকে পড়েছিলাম।’
চেলসির বিপক্ষে রোমাঞ্চ, উত্তেজনা ও নাটকীয়তায় ঠাঁসা ম্যাচের পর এমন যুক্তিই মুখে এনেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
একপর্যায়ে রিয়াল ৩ গোলে পিছিয়ে পড়ে, তখন ঘুরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেছেন রিয়াল কোচ, ‘ওই অবস্থা থেকে ভক্তরা আমাদের জোরাল সমর্থন দিতে শুরু করে। স্টেডিয়ামের এমন জাদুতেই দল আবারো স্বরূপে ফেরে। জানতাম আমাদের ভুগতে হবে। চেলসি এখনো দুর্দান্ত দল।’
‘আমরা যা করেছি, তার জন্য গর্বিত হতে হবে। পিএসজির বিপক্ষে শেষ ষোলোয় খুব কঠিন ম্যাচ খেলেছি। চেলসির বিপক্ষে খুব কঠিন কোয়ার্টার ফাইনাল ছিল।’
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে গেছে ভিয়ারিয়াল। আরেক স্প্যানিশ দলের শেষ চারে যাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আনচেলত্তি।
‘আমরা ভিয়ারিয়ালের জন্য খুব আনন্দিত। মাদ্রিদ এবং ভিয়ারিয়াল ইউরোপে স্প্যানিশ ফুটবলকে গতি দিয়েছে। মানুষ বলছিল যে স্প্যানিশ দলগুলো ইংলিশদের মতো একই পর্যায়ের ছিল না। এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুটি স্প্যানিশ দল রয়েছে।’







