চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে অ্যাথলেটিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কোপা ডেল রে’র শেষ আটের খেলায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অ্যাথলেটিক ক্লাব। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা অ্যাথলেটিক আলেজান্দ্রো রেমিরোর একমাত্র গোলে সেমির টিকিট নিশ্চিত করে।

বৃহস্পতিবার সান মামেসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে অ্যাথলেটিক ক্লাব।

বল দখলের লড়াই বাদে ম্যাচের প্রায় পুরোটা সময়ই এগিয়ে ছিল অ্যাথলেটিক ক্লাব। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে যাওয়া দলটি নবম মিনিটেই সুযোগ গোলের পেয়ে যায়। কিন্তু দানি গার্সিয়ার শট কর্নারের বিনিময়ে ফেরান থিবো কোর্তোয়া।

ইনজুরির কারণে এ ম্যাচে মাঠে নামতে পারেননি রিয়ালের স্ট্রাইকার করিম বেনজেমা। দারুণ ছন্দে থাকা এ ফরোয়ার্ডকে ছাড়া রিয়ালের আক্রমণভাগ ছিল একদমই নড়বড়ে। প্রথমার্ধে কোনো আক্রমণ শানাতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।

বিবর্ণ রিয়ালকে দ্বিতীয়ার্ধে আরও চেপে ধরে অ্যাথলেটিক। তবে এবারও ত্রাণকর্তা হিসেবে রিয়ালকে বাঁচিয়ে যাচ্ছিলেন কোর্তোয়া। কিন্তু ৮৯ মিনিটে কোর্তোয়ার দেয়াল ভেদ করেন রেমিরো।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামা এ স্প্যানিশ ফরোয়ার্ড ডি-বক্সের ভেতর নাচোকে কাটিয়ে কোনাকুনি শুটে জাল খুঁজে নেন। ৮১ মিনিটে রিয়ালের একমাত্র আক্রমণটি ফিরিয়ে দেন অ্যাথলেটিক গোলরক্ষক। ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

Reneta

এই ম্যাচ হেরে ট্রেবল জয়ের আশা আগেই শেষ হয়ে গেল রিয়ালের। দিনের আরেক কোয়ার্টারে রিয়াল সোসিয়াদাদকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল বেটিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিককোপা ডেল রেকোর্তোয়ারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT