চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালই শীর্ষে, বার্সাকে টপকে দ্বিতীয় বায়ার্ন

রেজাউল করিমরেজাউল করিম
৭:৫৬ পূর্বাহ্ন ২৫, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

উয়েফার ক্লাব র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর গত মৌসুমে ট্রেবল জেতা বার্সেলোনাকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছে বুন্দেসলিগা’র চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ২০১৫-১৬ মৌসুম সামনে রেখে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা।

সর্বশেষ পাঁচ বছরের চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা ইউরোপা লিগের ফলাফল বিশ্লেষণ করে ‘ক্লাব কো-ইফিসিয়েণ্ট’ র‌্যাঙ্কিং প্রকাশ করে উয়েফা। ২০১১-১২ মৌসুম থেকে বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। কিছুদিন আগে ২০১০-১১ মৌসুমের বিশ্লেষণসহ একটি তালিকা প্রকাশ করেছিলো উয়েফা। ওই তালিকায়ও শীর্ষে ছিলো রিয়াল। দ্বিতীয়স্থানে ছিলো বার্সেলোনা। আর তার পরে ছিলো যথাক্রমে বায়ার্ন মিউনিখ, চেলসি ও অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে এবার ২০১১-১২ মৌসুম থেকে বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে স্থান পাল্টে গেছে বার্সা ও বায়ার্নের। কাতালানদের টপকে একধাপ উপরে উঠে এসেছে বেভারিয়ানরা।

বার্সা-বায়ার্নের জায়গা পরিবর্তন হলেও একই স্থানে আছে চেলসি ও অ্যাথলেটিকো। তালিকার ছয় নম্বরে আছে পর্তুগালের ক্লাব বেনফিকা। আর তালিকার শীর্ষ দশে চেলসির পাশাপাশি দ্বিতীয় ক্লাব হিসেবে জায়গা পেয়েছে আর্সেনাল। গার্নারদের অবস্থান সাত নম্বরে।

শীর্ষ দলের তালিকায় আট নম্বর জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রানারআপ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। তার পরের জায়গা দুটি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের। তবে শীর্ষ বিশে জায়গা হয়নি ইতালির দুই জায়ান্ট ক্লাব এসি ও ইন্টার মিলানের।

চেলসি-আর্সেনাল শীর্ষ দলে জায়গা পেলেও ব্যাপক অবনতি হয়েছে ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। রেড ডেভিলসদের অবস্থান ২০তম। ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে না পারায় এই অবস্থা ম্যানইউর। তবে ম্যানইউ’র অবনতি হলেও শীর্ষ বিশে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার শহরের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দ্বি ম্যানইউর চেয়ে চার ধাপ এগিয়ে তাদের অবস্থান ১৬ নম্বরে। আর ১৭ নম্বরে আছে সুইস ক্লাব বাসেল। আর টানা দুইবার উয়েফা ইউরোপার শিরোপা জিতে প্রথমবারের মতো শীর্ষ দশে উঠে এসেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। তাদের অবস্থান ১৮ নম্বরে। এর পরের জায়গাটি পেয়েছে জার্মানির আরেক ক্লাব বায়ার লেভারকুচেন।

শীর্ষ বিশে সর্বোচ্চ পাঁচটি ক্লাব রয়েছে স্প্যানিশ লা লিগার। ইংল্যান্ড ও জার্মানির আছে চারটি করে ক্লাব। ইতালি থেকে আছে জুভেন্টাস ও নেপলি। আর ফরাসি লিগ থেকে শীর্ষ দশের একমাত্র প্রতিনিধি পিএসজি।

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফাবার্সেলোনারিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT