চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাচেলর পয়েন্ট’ এর শিল্পীদের নিয়ে অমির ‘ফিমেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

একের পর এক চমক দেখাচ্ছেন আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। সদ্য তার পরিচালনায় ‘ভাইরাল গার্ল’ ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সেই রেশ এখনও কাটেনি। এবার তার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের টিম নিয়েই অন্যরকম ধাঁচে ‘ফিমেল’ নামে নতুন একটি নাটক নির্মাণ করলেন।

যেহেতু ‘ব্যাচেলর পয়েন্ট’র সব শিল্পী থাকছেন, সেজন্য শিল্পীদের ‘দ্য টিম’ বলতে চাইলেন নির্মাতা। প্রত্যেক শিল্পীদের ‘বন্ডিং’ এর কারণে অমি ‘দ্য টিম’ হিসেবে প্রত্যেককে ধারণ করেন। শিল্পীরাও তাই মনে করেন।

আটটি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে অমি তার ‘দ্য টিম’ নিয়ে বানালেন ‘ফিমেল’। যে নাটকটি ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে। প্রকাশ পাবে মোশন রকের ইউটিউব চ্যানেলে। মাসুদুল হাসানের প্রযোজনায় একটি বেসরকারি চ্যানেলেও নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা অমি। 

‘ফিমেল’ প্রসঙ্গে সোমবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন কাজল আরেফিন অমি। তিনি গল্পের ধারণা দিলেন এভাবে, শহরের একটি মহল্লায় একজন মেয়ের জন্য পুরো মহল্লার ছেলেদের মধ্যে কাড়াকাড়ি লেগে থাকে। তিনি বলেন, পুরো নাটকেই নারী চরিত্র একজনই, সানজানা রিয়া। এছাড়া ব্যাচেলর পয়েন্টের মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, পাভেল, মুসাফির বাচ্চু সবাই থাকবেন।

গত ডিসেম্বরে রাজধানীর নাখালপাড়া এলাকায় চারদিন ধরে ‘ফিমেল’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। অমি বলেন, একদম ‘র’ লোকেশনে শুটিং করেছি। কোনো শুটিং হাউজের ফিল নেই। একটি মেয়ের জন্য এলাকায় যা যা ঘটে সবই এ নাটকে উঠে আসবে। কোনো কিছুই ফেইক মনে হবে না, পুরোটাই রিয়েলভাবে তুলে ধরেছি। তবে সবমিলিয়ে ‘ফিমেল’ কমেডি বেইজ গল্প।

তিনি বলেন, সিরিয়াসভাবে কমেডি তুলে এনেছি। পর্দায় শিল্পীরা অনেক সিরিয়ালে অভিনয় করেছেন। তবে দর্শকদের দেখলেই হাসি আসবে। একটি মেয়েকে ঘিরে পুরো মহল্লা তছনছ হয়ে যাচ্ছে এমন কিছু থাকবে। এর সঙ্গে আরও টুইস্ট থাকবে। একজন ‘ফিমেল’ পাড়া মহল্লা বা কর্পোরেট লেভেলে যে কী পরিমাণে প্রভাবিত করে তাই ফুটে উঠবে এ নাটকে।

Reneta

পরিচালক আত্মবিশ্বাস রেখেই বলেন, এ নাটকের মাধ্যমে দর্শক অন্য এক অমির সঙ্গে পরিচিতি হবেন। যা একেবারে নতুন।

‘ব্যাচেলর পয়েন্ট’ এ রিয়া নামে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সানজানা রিয়া। নাটকটির নিয়মিত দর্শকদের কাছে তিনি ‘আগুন’ নামেই ব্যাপকভাবে পরিচিত।

‘ফিমেল’ নাটকে রিয়াকে ঘিরেই ঘটতে থাকে নানা ঘটনা। এ প্রসঙ্গে রিয়া বলেন, কাজটা একেবারেই এক্সক্লুসিভ হয়েছে। আমি খুব লাকী যে অমি ভাই আমাকে এমন একটি চমৎকার কাজে রেখেছেন। দর্শক দেখলে সারপ্রাইজ হবেন। আমিও এক্সাইটমেন্ট নিয়ে ‘ফিমেল’ রিলিজের জন্য অপেক্ষায় আছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজল আরেফিন অমিচাষি আলমজিয়াউল হক পলাশপাভেলফিমেলভাইরাল গার্লমারজুক রাসেলমিশু সাব্বিরমুসাফির বাচ্চুশরাফ আহমেদ জীবনশিমুল শর্মাসুমন পাটোয়ারি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT