চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা অনেক স্পেশাল ছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

একপাশে ঝড় তোলা লিটনের সাথে তাল মিলিয়ে ছুটছেন সৌম্য। তরতরিয়ে এগোচ্ছে রানের চাকা। সেখান থেকে হঠাতই নেই তিন উইকেট। লিটন-সৌম্যর সঙ্গে সাজঘরে মুশফিক। দ্রুত তিনজনকে হারানোর পর উইকেট-রানের গতি দুটোই একসঙ্গে ধরে রাখা কঠিন ছিল, আবার প্রয়োজনও ছিল। সে কাজটাই করেছেন মাহমুদউল্লাহ-সাকিব। দারুণ সঙ্গ মিলেছে। বড় সংগ্রহ গড়তে অসুবিধা হয়নি। সাকিব তাইতো বললেন, এই মাহমুদউল্লাহকেই সবসময় চাওয়া তার।

দ্রুত তিন উইকেট সাজঘরে ফেরার পর নেমেই ঝড় তোলেন মাহমুদউল্লাহ। ২২ গজে এসেই টানা তিন চার হাঁকান। শেষঅবধি আক্রমণাত্মক ছিলেন এ ডানহাতি। আক্রমণাত্মক হতে যেয়ে ধসও নামতে পারত। তবে সাকিবের মতে, শুরু থেকেই আগ্রাসী হওয়ায় মাহমুদউল্লাহর সেরাটা বেরিয়ে এসেছে।

‘তখন আমাদের দুজনের একটি উইকেট যদি পড়ে যেত, পরের একজন ব্যাটসম্যান যদি তাড়াতাড়ি আউট হতো, এত রান হতো না। দ্রুত দুই উইকেট পড়ার পর চিন্তা করেছি আবার ধস নামবে কিনা। ওই সময় আমাদের জুটি খুব গুরুত্বপূর্ণ ছিল।’

Banglabid

জুটি গুরুত্বপূর্ণ ছিল, সঙ্গে রানের চাকা সচল রাখতে পারাটাও। মাহমুদউল্লাহ-সাকিবের পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৯১ রান আসে। সেটি মাত্র ৪২ বলে। ২৬ বলে ৪২ রানে অপরাজিত সাকিব, আর ২১ বলে ৪৩ রানে মাহমুদউল্লাহ। অন্যপ্রান্ত থেকে মাহমুদউল্লাহর ওরকম সমর্থন পেয়েছেন বলেই নিজের কাজটা সহজ হয়েছে সাকিবের। রানটাও গেছে বাড়তি উচ্চতায়।

‘রিয়াদ ভাই এসেই চাপটা ওদের ফিরিয়ে দিয়েছে, যেটা আমাদের কাজটা সহজ করে দিয়েছে। আমার জন্য সহজ হয়ে গেছে। রিয়াদ ভাই অনেক শট খেলছিল, আমাদের জন্য ইনিংস গড়া সহজ ছিল তাতে। রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা অনেক স্পেশাল ছিল।’

বড় সংগ্রহের ভিত তখন হয়ে গেছে। সেটাকে যথার্থ রূপ দিতে না পারলে ম্যাচ জেতা কঠিন হতো। ২১১ করেও জয়টা কেবল ৩৬ রানের। ওই সময় শট খেলতে যেয়ে মাহমুদউল্লাহ আউট হলেও প্রশ্ন উঠত। তবে সাকিব বলছেন, ওভাবেই ব্যাট করা উচিত মাহমুদউল্লাহর।

Reneta

‘এরকম পজিটিভ মাইন্ডে থাকলে রিয়াদ ভাই ভালো করেন। কিছু সময় উনি ইনিংস গড়ে তোলার চেষ্টা করেন (আস্তে আস্তে)। আমার মনে হয় এটা ভুল কৌশল ওনার। এটা আমার ব্যক্তিগত ধারণা, ভুল হতে পারে, ঠিকও। তবে এই পথটাই (মেরে খেলা) ওনার জন্য বেশি উপযুক্ত, অন্তত টি-টুয়েন্টিতে। ওয়ানডেতেও।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোন নম্বর না দেয়ায় ছাত্রীকে হেনস্তা

পরবর্তী

প্রার্থিতা বাতিল হওয়া আসনে পুনঃতফসিল চায় বিএনপি

পরবর্তী
বিএনপি-নির্বাচন কমিশন-পরিচালনা কমিটি

প্রার্থিতা বাতিল হওয়া আসনে পুনঃতফসিল চায় বিএনপি

কোন ছকেই কাজ হবে না, মানুষ জেগে উঠেছে: মির্জা ফখরুল

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT