চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে তার অর্ধেকই খেয়ে ফেলেছে। তারা গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে এবং ব্যাপক লুটপাট করেছে। সেখান থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে প্রায় ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্য বাজারজাত করছেন। এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আলোচনা সভায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে ঝিমিয়ে পড়া পল্লী উন্নয়ন বোর্ডকে জাগিয়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

পরে সিরডাপ মিলনায়তনে আরেক আলোচনা সভায় মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসমানী স্মৃতি মিলনায়তনজাতীয় পল্লী উন্নয়ন দিবসপল্লী উন্নয়নফ্যাসিস্ট সরকারসমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরস্থানীয় সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT