চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদকে বাদ দেয়ার সিদ্ধান্ত আমার: পাপন

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৭:২১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কলম্বো, শ্রীলঙ্কা থেকে:  মাহমুদউল্লাহ রিয়াদ কেন বাদ পড়লেন, এই প্রশ্ন নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চলছে তুমুল আলোচনা। এর ভেতর কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, হাথুরুসিংহের সিদ্ধান্তে রিয়াদকে বাদ দেয়া হয়েছে। কিন্তু বুধবার শ্রীলঙ্কায় বসে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানালেন, রিয়াদের বাদ পড়ার সিদ্ধান্ত তার। প্রত্যেকটা সিদ্ধান্ত তিনিই নেন।

‘রিয়াদের বাদ পড়াতে হাথুরুসিংহের কোনো ভূমিকা নেই। প্রত্যেকটা সিদ্ধান্ত আমার,’ জানিয়ে পাপন বলেন, ‘মাহমুদউল্লাহ টেস্টে খেলবে না এটা আমার সিদ্ধান্ত। আমি জানি না আপনারা বারবার কেন হাথুরুসিংহেকে আনেন।’

মাহমুদউল্লাহ ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্টের দলে ছিলেন না। এরপর টানা আটটি টেস্ট খেলে এবারই প্রথম দল থেকে বাদ পড়লেন। নিউজিল্যান্ডে রানের জন্য সংগ্রাম করা মাহমুদউল্লাহ ফিফটির (৬৪) দেখা পান ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে। কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে আবারও হারিয়ে ফেলেন ফর্ম। গলে ২৫৯ রানে হেরে যাওয়া টেস্টে ৮ ও ০ রানে আউট হন।

Banglabid

রিয়াদকে বাদ দেয়ার যুক্তিও দিয়েছেন বিসিবি সভাপতি, ‘ওর বাদ পড়ার কারণটা হচ্ছে এই টেস্টটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহমুদউল্লাহ, তামিম, সাকিব, মুশফিক এই চারজনের অবদান নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু একজনকে আমরা পছন্দ করি দেখে এবং সে আগে ভালো খেলছিল দেখে তাকে খেলাতে হবে এর কোনো মানে নেই। তার এখন ফর্ম নেই।’

কলম্বো টেস্টে বাংলাদেশ চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। পাপন বললেন দলে আরো পরিবর্তন আসতে পারতো, ‘ইনফ্যাক্ট এখানে আরও অনেক বড় পরিবর্তন আসতে পারতো। আমি যার জন্য চলে এসেছি। লিটন ইনজুরড না হলে আরো কয়েকজন বাদ পড়তে পারতো। এ বাদ পড়া নিয়ে যদি তার ক্ষণিকের জন্য মন খারাপ হয় হতেই পারে।’

‘কিন্তু এটা যদি টিমে প্রভাব ফেলে। প্রভাব ফেলার মতো যদি কেউ থাকে তার বাংলাদেশ টিমে থাকারই কোনো সুযোগ নেই। এরকম কোনো প্লেয়ার আমার টিমেই দরকার নেই। বাংলাদেশ টিমেই দরকার নেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু সনদ অর্জনের জায়গা নয়: উপাচার্য

পরবর্তী

সিরিয়ায় আদালতে আত্মঘাতী হামলা, বহু হতাহত

পরবর্তী

সিরিয়ায় আদালতে আত্মঘাতী হামলা, বহু হতাহত

আমরা `পাবলিক ফিগার' কিন্তু `পাবলিক প্রপার্টি' নই

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT