চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের শততম টেস্ট নিয়ে আইসিসির সন্দেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। এ জন্য কমপক্ষে একজন লঙ্কান ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দাবি করছে শ্রীলঙ্কার পত্রিকা সানডে টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের সময় কোন একদিন দেশের বাইরে থেকে ওই খেলোয়াড়ের কাছে একটি ফোনকল আসে। শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে, ফোনকলটি কোনো এক ভক্তের ছিল।

কলম্বোর পি. সারা ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় মুশফিকের দল। এটি বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ ছিল।

আইসিসির দুর্নীতি বিরোধী কর্মকর্তা লক্ষণ ডি সিলভা ওই পত্রিকার সঙ্গে আলাপকালে বলেন, ‘হ্যাঁ আমরা একজন খেলোয়াড়কে ডেকেছিলাম। যুক্তরাষ্ট্র থেকে ম্যাচের সময় তাকে কেউ একজন ফোন করেছিলেন। ব্যাপারটা এখনো সন্দেহের পর্যায়ে।’

‘এখনো আমরা কোন সিদ্ধান্তে পৌঁছায়নি যেটা ওই খেলোয়াড়কে জড়াতে পারে। কিন্তু আমাদের আসল ঘটনার বিস্তারিত খুঁজে বের করতে হবে। জানতে হবে ভক্ত কে ছিলেন।’

শ্রীলঙ্কায় ফিক্সিংয়ের ঘটনা খুব একটা শোনা যায় না। সবচেয়ে বড় ঘটনা ঘটে ২০১০ সালে। বীরেন্দ্র শেবাগের বিপক্ষে বলা করার সময় লঙ্কান অফস্পিনার সুরাজ রনদ্বীপ ইচ্ছা করে একটি নো বল করেছিলেন। বলটি ছয় হয়েছিল। পরে জানা যায় ওই বলটি ফিক্সিংয়ের অংশ ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT