চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াজ, মিশা ও খসরুর সিনেমা চালাবে না প্রেক্ষাগৃহের মালিকেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র সেন্সর বোর্ডের অন্যতম সদস্য বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার চিত্র

চলচ্চিত্র সেন্সর বোর্ডের অন্যতম সদস্য বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার চিত্র

চিত্রনায়ক রিয়াজ ও খল অভিনেতা মিশা সওদাগর অভিনীত এবং খোরশেদ আলম খসরু প্রযোজিত কোনো সিনেমা প্রদর্শন করবে না দেশের প্রেক্ষাগৃহের মালিকেরা। আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টারস ইউনিটি কার্যালয়ে আয়োজিত চলচ্চিত্র প্রদর্শক সমিতির সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমরা কমিটির কয়েকজন মিলে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে আগামী ২৬ জুলাই আমাদের বার্ষিক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে সমিতির সদস্য সুদীপ্ত কুমার দাশ বলেন, ‘জাজের একচেটিয়া ব্যবসার কারণে অনেক হল মালিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আস্তে আস্তে জাজের মনোপলি ভাঙতে হবে।’

রিয়াজ ও মিশা সওদাগর
রিয়াজ ও মিশা সওদাগর

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুদীপ্ত কুমার দাশ, মিয়া আলাউদ্দীন, দেলোয়ার হোসেন উজ্জ্বল, কাজি সোয়েব রশিদ, আলমগীর শিকদার ও লিটন মৃধা প্রমুখ।

যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার জন্য গত ২১ জুন চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। সেদিন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে বোর্ডের অন্যতম সদস্য বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলা করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি এই হামলার জন্য চিত্রনায়ক রিয়াজ ও খল অভিনেতা মিশা সওদাগর অভিনীত এবং প্রযোজক খোরশেদ আলম খসরুকে দায়ি করেছে।

ট্যাগ: মিশা সওদাগররিয়াজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ বিমানের দুই পাইলট ঢাকায়

পরবর্তী

হঠাৎ এসেক্স ছাড়লেন তামিম

পরবর্তী

হঠাৎ এসেক্স ছাড়লেন তামিম

সর্বাধিক নয়টি বিভাগে পুরস্কার জিতেছে ভিন্নধারার চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’।

২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT