চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াকে যে কারণে ‘চেহরে’র পোস্টারে রাখা হয়নি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২১
বিনোদন
A A

ভারতে করোনা আবহের মাঝেই গেল সপ্তাহে বড় পর্দায় মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘বেল বটম’। আর এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেল অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত বহুল প্রতিক্ষিত ‘চেহরে’ ছবিটি। শুক্রবার (২৭ আগস্ট) মুক্তি পেয়েছে রুমি জাফরি পরিচালিত এই ছবিটি।

ছবিটি নির্মাণের ঘোষণা দেয়ার পর থেকেই বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। কারণ একে তো এতে অভিনয় করছেন বলিউডের দুই তাবড় অভিনেতা, উপরন্ত এই ছবির মাধ্যমেই আবারও সিনেমাতে কামব্যাক করছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

সুশান্তের মৃত্যুর পর রিয়ার অভিনয়ে ফেরার বিষয়টি নেটিজেনরা ভালো চোখে নেয়নি। বিভিন্ন সময় ছবিটির নানা বিষয় নিয়ে বার বার প্রশ্ন তোলেন তারা।

তবে ছবিটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা উঠেছিল এর পোস্টার প্রকাশ্যে আসতেই। কেননা ছবিটির পোস্টারে অমিতাভ, ইমরান ছাড়াও অন্যান্য তারকারা উপস্থিত থাকলেও দেখা যায়নি রিয়া চক্রবর্তীকে। সেসময় এমনও প্রশ্ন উঠেছিল যে, তবে কি রিয়া বাদ দেওয়া হয়েছে ছবিটি থেকে?

সেসময় ছবিটির পরিচালক রিয়াকে পোস্টারে না রাখার কারণ না জানালেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

পরিচালক জানিয়েছেন, ‘সেসময় যদি ছবিটির পোস্টারে রিয়াকে রাখা হতো তবে লোকে দাবী করতে এটি নিছক প্রচারের জন্য করেছি।’

Reneta

এছাড়াও আউটলুককে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক জানান, ‘রিয়াকে ট্রেলারে দেখানো হয়েছে এবং ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। তবে এটা তার দুর্ভাগ্য যে সে বিতর্কের মধ্যে আটকা পড়েছে। আমি স্বীকার করছি যে, পোস্টারে নেই, কিন্তু পোস্টারটিতে সিদ্ধান্ত কাপুরও নেই, কিন্তু সে বিষয়ে কিন্তু কেউ কিছু বলেনি। যদি আমরা পোস্টারে রিয়াকে দেখাতাম, তাহলে লোকেরাও বলত যে তাকে দেখিয়ে আমরা ছবির প্রচার করছি। কেননা এর প্রচারের আগে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে আশা রাখছি পর্দায় তাকে দেখে আপনারা হতাশ হবেন না। চমক থাকবে ছবিটিতে।’

গত বছরের ২০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ‘চেহরে’ ছবিটির। কিন্তু ভারতে লকডাউন থাকায় তা সম্ভব হয়নি। ওটিটিতেও এর রিলিজ দিতে চাননি প্রযোজক। পরবর্তীতে ঘোষণা আসে এবছরের ৩০ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। কিন্তু ভারতে করোনার দ্বিতীয় ঢেউ সব চিত্র পাল্টে যায়। অবশেষে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ায় ২৭ আগস্ট মুক্তি পেল ছবিটি। এখন দেখারে বিষয় এব বক্স অফিস আয় কেমন দাঁড়ায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনইমরান হাশমিরিয়া চক্রবর্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে বিচারককে জঙ্গি সংগঠনের নামে হত্যার হুমকি দিয়ে চিঠি

পরবর্তী

চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ ছিল প্রমাণ করেন: নানক

পরবর্তী

চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ ছিল প্রমাণ করেন: নানক

কভু ভয়, কভু ভরসা লক্ষ্মীশ্রীর

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT