চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশার খুনির কোমরে দড়ি দেওয়া হলে দিলদার পুত্রকে কেন নয়: ইমরান

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৯:২৭ অপরাহ্ণ ১২, মে ২০১৭
বাংলাদেশ
A A

বডিগার্ডসহ বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আপণ জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার হোসেনের পুত্র সাফাত আহমেদ ও তার সহযোগী সাদমান সাকিফকে আদালতে হাজির করা নিয়ে প্রশ্ন তুলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ ও গণসমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি বলেন: ‘রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশাকে ধর্ষণ ও খুনের আসামী দর্জি ওবায়দুলকে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করা হলো। কিন্তু বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আপণ জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার হোসেনের পুত্রকে কেন সেভাবে হাজির করা হলো না, সেটাই আমার প্রশ্ন।’

‘খুনি ধর্ষকদের বিরুদ্ধে জাগ্রত বাংলাদেশ’ শীর্ষক ওই কর্মসূচির আয়োজন করে গণজাগরণ মঞ্চ। এতে আরও বক্তব্য রাখেন  মানবাধিকার কর্মী ও ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির, শিক্ষাবার্তা সম্পাদক এএন রাশেদা, ভাস্কর রাশা প্রমুখ।

সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন করতে প্রয়োজনে আদালতে পাহারা বসানোর ঘোষণা দিয়ে ইমরান আরও বলেন: এখনও তিনজনকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশকে বলবো অবিলম্বে তাদের গ্রেফতার করুন। আদালতে নাকি তালবাহানা হয়। কোন আইনজীবীরা নাকি ধর্ষক-লুটেরাদের পক্ষে দাঁড়িয়েছে, আমরা তাদের নাম জানতে চাই। সুষ্ঠু বিচার সম্পন্ন করতে প্রয়োজনে আমরা আদালতে পাহারা বসাবো।

তিনি আরও বলেন, ‘দিলদার হোসেনদের বলে দিতে চাই, আপনারা বডিগার্ড নিয়ে ধর্ষণ করে তার ভিডিও করাবেন, অস্ত্র নিয়ে পাহারা দেওয়াবেন, বডিগার্ড নিয়ে আদালতে হাজিরা দেবেন। কিন্তু জেনে রাখেন জনগণ যখন সাইজ করবে, তখন এই বডিগার্ড, এই পুলিশ কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।

Reneta

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে। পুলিশ প্রথমে মামলা নিতে না চাইলেও পরে ৬ মে মামলা গ্রহণ করে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। মামলার প্রধান আসামি সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকের ছেলে। অন্য আসামিরা হলেন তার দুই বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ এবং গাড়িচালক ও দেহরক্ষী। মামলার পর বনানী থানার পরিদর্শক মতিন এর তদন্তের দায়িত্ব পেয়ে আদালতে আবেদন করলেও পরে তদন্তকারী বদলানো হয়।

এই ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি ও কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার রাত নয়টায় দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদেরকে ঢাকায় এনে রিমান্ডে নেয়া হয়েছে। প্রধান আসামিসহ অভিযুক্তদের বিচারের দাবিতে গণঅবস্থান কর্মসূচি থেকে দেশব্যাপী বিভাগীয় শহরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনানীতে ধর্ষণবনানীতে ধর্ষণের প্রতিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT