চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদ বাংলাদেশ থিয়েটারে আমিনা সুন্দরী নাটক মঞ্চস্থ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

‘সুস্থ সংস্কৃতি চর্চা ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দেশীয় সংস্কৃতি তুলে ধরার লক্ষে নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই শ্লোগানের মাধ্যমে সৌদি আরবের জনপ্রিয় ও একমাত্র নাট্য সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারে আমিনা সুন্দরী নাটকের সফল মঞ্চায়ন হয়েছে।

রিয়াদে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইস্তারাহা আল রিমাস অডিটোরিয়ামে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় আমিনা সুন্দরী নাটকের প্রথম পাবলিক শো পরিবেশিত হয়েছে।

শুধু নাটক পরিবেশনা নয়, আমিনা সুন্দরী নাটকের মঞ্চায়ন পূর্বে গানে গানে দর্শকদের আনন্দ দিতে অনুষ্ঠানে প্রথম পর্বে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য নাজিমুদ্দিনের উপস্থাপনায় বাউল সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম জসিম উদ্দিন খান, রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর সমন্বয়ক নাট্যজন শাহজাহান সিদ্দিকী ছাড়াও রিয়াদের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সাংবাদিকসহ এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব ফখরুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের একমাত্র মাধ্যম হলো বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশনগুলো। তাদের বিভিন্ন অনুষ্ঠানে প্রবাসীদের বিনোদন থাকে। প্রবাসী সন্তানরা এসব টিভি চ্যানেলের মাধ্যমে দেশীয় সংস্কৃতির স্বাদ পেয়ে থাকে, এরমধ্যে প্রথমবারের মতো যোগ হলো সুস্থ বিনোদন এবং চর্চার মাধ্যম নাটক।

বাংলাদেশ থিয়েটার শিল্পীরা প্রবাসে থেকেও আবহমান বাংলা সংস্কৃতিকে তুলে ধরেছেন। দূতাবাসের পক্ষ থেকে এই ধরনের সংস্কৃতি আয়োজনকে উৎসাহিত এবং সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

Reneta

তৃতীয় এবং শেষ পর্বে প্রতীক্ষিত নাটক আমিনা সুন্দরী পরিবেশন করা হয়। প্রবাসী নাট্যজন শাহজাহান সিদ্দিকী ও কোরিওগ্রাফার কামরুজ্জামান এর নির্দেশনা নাটক মঞ্চায়নের শব্দ নিয়ন্ত্রণ সংযোজন করেন মোহাম্মদ মনজুরুল ইসলাম। আলোক সজ্জা সরবরাহ সহযোগিতায় ছিলেন সালাউদ্দিন আহমেদ মিডিয়া সহযোগিতায় সাংবাদিক আলামিন ও শেখ লিয়াকত।

দীর্ঘ দুই মাস যাবত রিহার্সেলর পরে নাটকটি কে জনসম্মুখে এনে প্রাণবন্ত অভিনয় এর মাধ্যমে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফুর রহমান, টিটু ,মির্জা কামাল, নাজিম উদ্দিন, হাফিজুল ইসলাম পলাশ , মোহাম্মদ নাঈম, মসিহ সিরাজ, রফিক মন্ডল, মমিতা, সুমাইয়া, সাদিয়া রনক, রাহিল এবং শীতল।

অনুষ্ঠানটিকে সফল করতে স্পন্সর সহযোগিতায় ছিলেন ঢাকা মেডিক্যাল সেন্টার এবং প্রবাসী সেবা কেন্দ্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিনা সুন্দরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT