চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিভার্স সুইপ খেলবেনই মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৮, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সবশেষ সাউথ আফ্রিকা সফরে বিরতির আগে রিভার্স সুইপ করে আউট হওয়ায় মুশফিকুর রহিমকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তার আগেও নানা গুরুত্বপূর্ণ সময়ে এই শটে আউট হয়েছেন তিনি। অবশ্য ব্যতিক্রম দেখা গেছে চট্টগ্রাম টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে ২৮২ বলের ম্যারাথন ইনিংসে দেখা যায়নি প্রিয় শট খেলতে।

অবশ্য এবারও আউট হয়েছেন সুইপ করতে গিয়েই। বাঁহাতি স্পিনে বোল্ড হন ১০৫ রানের ইনিংস খেলে। তার আগে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছান মি. ডিপেন্ডেবল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে অনুমেয়ভাবেই মুশফিক এলেন সংবাদ সম্মেলনে। অপ্রিয় প্রসঙ্গটি প্রশ্নে উঠে আসে একটু দেরিতে। দীর্ঘ ইনিংস অথচ কেনো রিভার্স সুইপ দেখা গেল না, এমন প্রশ্নে মুশফিক দেন সোজাসাপটা উত্তর।

‘আমি তো ভেবেছিলাম প্রথম প্রশ্নই এটা হবে যে, সুইপ শট খেলে আউট হলেন (হাসি)। এটা নির্ভর করে উইকেট কেমন তার উপর। যেসব উইকেটে ডিফেন্স করে টিকতে পারবেন, সেখানে তো আর অন্য শট খেলার দরকার হয় না। আর আমি মনে করি এটা খুব ভালো উইকেট। এখানে যদি ডিফেন্স ভালো করেন তাহলে স্ট্রেইট ব্যাটে ভালো খেলা যায়, অন্যান্য শট দরকার হয় না।’

‘আর একটা জিনিস বলি, আমি কিন্তু আমার দুটি ডাবল সেঞ্চুরিতে রিভার্স শট সফলভাবে খেলেছি। এটা আমি একটু বলে রাখতে চাই। ওই দুটো ডাবল সেঞ্চুরির ভিডিও যদি কারও কাছে থাকে দেখবেন, ওই দুটো দুইশতে তিন-চারটা রিভার্স সুইপ করা আছে। এটা আমার খুব পছন্দের শট, একইসঙ্গে হাইরিস্ক শটও। তবুও ভবিষ্যতে এই শট খেলতে ভীত হবো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুশফিকলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিভারপুলের রিজার্ভ বেঞ্চই ক্লপের ফেরারি

পরবর্তী

‘জিপি অ্যাকাডেমি’ উন্মোচন করলো গ্রামীণফোন

পরবর্তী

‘জিপি অ্যাকাডেমি’ উন্মোচন করলো গ্রামীণফোন

‘অন্য কাউকে এরকম কেক খাইয়ে দিবি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT