চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিফাত হত্যা: রিফাত ফরাজীর জামিন নামঞ্জুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, বরগুনা
A A

হাসান ঝন্টু:
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত রিফাত ফরাজীসহ দুই জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সাথে চার্জশিটে থাকা পলাতক ৮ আসামির মালামাল জব্দের আদেশও দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী এ রায় দেন। সেই সাথে মামলার পরবর্তী তারিখ ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসুল জানান: মামলার ধার্য তারিখ থাকায় কারাগারে থাকা ৭ আসামিকে হাজির করে পুলিশ। আর জামিনে থাকা মিন্নি ও আরিয়ান শ্রাবণও হাজির হয় আদালতে।

এ সময় প্রধান অভিযুক্ত রিফাত ফরাজী ও টিকটক হৃদয়ের জামিন আবেদনের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে রিফাত হত্যা মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, মুসা বন্ড, রিফাত হাওলাদার, রায়হান, নাঈম, রাকিবুল হাসান নিয়ামত, সাঈদ মারুফ বিল্লাহ ও প্রিন্স মোল্লার মালামাল ক্রোকের আদেশ দেন আদালত।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। যার ভিডিও অনলাইনে ভাইরাল হলে ব্যাপক তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তাতে প্রধান সাক্ষী করা হয় রিফাত শরীফের স্ত্রী আয়েশাকে। কিন্তু আয়েশার শ্বশুর মামলার ১৮ দিন পর গত ১৩ জুলাই এই হত্যাকাণ্ডে আয়েশা জড়িত এমন দাবি করে সংবাদ সম্মেলন করার পর মামলাটির তদন্ত নাটকীয় মোড় নেয়।

Reneta

পরবর্তীতে এ মামলায় গ্রেপ্তার করা হয় মিন্নিকে। আর এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া সবাই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানায় পুলিশ।

গত ২ জুলাই এই মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর মিন্নিসহ ২৪ জনকে এই মামলায় আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। পুলিশের দেওয়া ওই অভিযোগপত্রে ১ নম্বর আসামি করা হয়েছে রিফাত ফরাজীকে, যিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে। আর নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নিকে করা হয়েছে মামলার ৭ নম্বর আসামি, যে মিন্নি এই মামলার এজাহারে ছিলেন এক নম্বর সাক্ষী।

সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেন। এবং এই মামলায় পলাতক ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরগুনামিন্নিরিফাত হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT