চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিপোর্টারের উপর খেপলেন জাতীয় দলের কোচ ক্রুইফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

একটি ইংলিশ দৈনিক পত্রিকার উপর খেপেছেন জাতীয় ফুটবল দলের কোচ লোডভিক ডি ক্রুইফ।

অনুশীলন শেষ করে মালয়েশিয়া ম্যাচ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলার আগে সবাইকে থামিয়ে দিলেন ডাচম্যান। বললেন, টিম নিয়ে কথা বলা শুরু করার আগে আমার আরও কিছু বলার আছে।

এরপর বলা শুরু করলেন লোডভিক ডি ক্রুইফ:‘সকালে উঠেই আমি পত্রিকাটি দেখেছি। আমার মনে হয়েছে যে দ্য রিপোর্টার ইজ নট শার্প। কারণ আমি বলেছি একটা আর সে লিখেছে আরেকটা।

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে বাফুফের বা বাফুফের সঙ্গে আমার কোন ঝামেলা নেই। কখনও তা ছিলোও না। আই অ্যাম ভেরি হ্যাপি উইথ বিএফএফ এন্ড পার্সেনালি মিস্টার সালাউদ্দিন। চুক্তির মেয়াদ বাড়ানো না বাড়ানো বা অ্যাসাইনমেন্ট বেসিস চুক্তির ব্যাপারে কোন অভিযোগ নেই আমার। আমি একজন পেশাদার কোচ। আমি চেষ্টা করছি বাফুফের সঙ্গে কাজ করে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার।

কিন্তু মঙ্গলবারের প্রেস কনফারেন্সের পর আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ওই ইংরেজি দৈনিকটি। সেখানে জোড় করে আমাকে ‘আনহ্যাপি’ করার চেষ্টা করা হয়েছে। দ্যাট ওয়াজ টোটালি রাবিশ। আই অ্যাম সরি।

মালয়েশিয়ার সঙ্গে ২৯ আগষ্ট, অস্ট্রেলিয়ার সঙ্গে ৩ সেপ্টেম্বর এবং ৮ সেপ্টেম্বর জর্ডানের বিপক্ষে তিনটি ম্যাচের জন্য বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ।

Reneta

মঙ্গলবার সংবাদ সম্মেলনে চুক্তির মেয়াদ নিয়ে প্রশ্ন করা হলে বাফুফের পক্ষ থেকে সহ সভাপতি তাবিথ আউয়াল বলেন জর্ডান ম্যাচের পরই এসব ব্যাপারে কথা বললে ফেডারেশন। কোনোভাবেই এই তিন ম্যাচের আগে নয়।

রাতেই কুয়ালালামপুরের বিমানে উঠবেন লোডভিক ডি ক্রুইফ। বাংলাদেশের ‘মিশন অস্ট্রেলিয়ার’ যাত্রা আজই। রাত দেড়টায় মালয়েশিয়ান এয়ারে ক্রুইফের সঙ্গী ৩৩ সদস্যের বাংলাদেশ কন্টিনজেন্ট।

যাওয়ার আগে শেষ অনুশীলনে ফুটবলারদের প্রচুর ঘাম ঝড়িয়েছেন ক্রুইফ। সকাল ৯টায় শুরু করেছেন প্র্যাকটিস। টানা চলেছে সাড়ে ১১টা পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফুটবললোডভিক ডি ক্রুইফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT