চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আমরণ অনশনে লতিফ সিদ্দিকী

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:০১ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
সোহেল হাজারী-লতিফ সিদ্দিকীর সমর্থকদের সংঘর্ষ-টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীর বল্লভবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলার প্রতিবাদে ৩ দফা দাবি নিয়ে আমরণ অনশন করেছেন তিনি।

রোববার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসেন তিনি।

৩ দফা:

১। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা।

২। কালিহাতী থানার ওসি মীর মোশাররফ হোসেনকে প্রত্যাহার করা।

৩। সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা এবং এ ধরণের হামলা হবে না এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীকে লিখিত দেয়ার দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেন তিনি।

Reneta

এরআগে দুপুরে টাঙ্গাইল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে শুয়ে থাকেন লতিফ সিদ্দিকী। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এর মাঝে লতিফ সিদ্দিকীকে ফিরে যাওয়ার অনুরোধ করলেও নিজ অবস্থানেই অনড় থেকে সন্ধ্যায় আমরণ অনশনের ঘোষণা দেন।

পুলিশ এ ঘটনাকে দু’পক্ষের সমর্থকদের সংঘর্ষ বললেও লতিফ সিদ্দিকীর দাবি, তার সমর্থকরা কিছু করেনি। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরাই তার গাড়িবহরের ওপর হামলা চালায়।

এ ঘটনায় সোহেল হাজারীর সমর্থকরা লতিফ সিদ্দিকীর গাড়িবহরের ৩টি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের এই সাবেক নেতা। তিনি বলেন: সংঘর্ষের ঘটনার পর প্রায় এক ঘণ্টা তাকে এবং তার প্রচারণা দলকে ঘটনাস্থলে অবরোধ করে রাখা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল লতিফ সিদ্দিকীআমরণ অনশনে লতিফ সিদ্দিকীএকাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT