চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিটকারী কী কারণে স্থগিত চেয়েছিলেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
আদালত
A A
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত-মেয়র-উপ-নির্বাচন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।  বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ স্থগিতাদেশ দেন। রুলে এই নির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।

গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনসহ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে পৃথক দুটি রিট করেন ভাটারা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

রিট আবেদনের যুক্তিতে উল্লেখ করা হয় যে, গত বছরের জুলাইতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৮ টি ওয়ার্ড সম্প্রসারণ করে সীমানা পুনঃনির্ধারন করে। কিন্তু এসব ওয়ার্ডের ভোটার তালিকা এখনো প্রকাশ না করেই তফসিল ঘোষণা করায় রিট করা হয়।

এছাড়া রিটের যুক্তিতে আরও উল্লেখ করা হয় যে, সিটি কর্পোরেশন আইন, ২০০৯ এর ৫ (৩) উপধারা অনুযায়ী ‘মেয়রের পদসহ কর্পোরেশনের শতকরা পঁচাত্তর ভাগ ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হইলে এবং নির্বাচিত কাউন্সিলরগণের নাম সরকারি গেজেটে প্রকাশিত হইলে, কর্পোরেশন, এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, যথাযথভাবে গঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।’

কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্বের ৩৬ টি ওয়ার্ডের সংগে নতুন ১৮টি ওয়ার্ড যুক্ত করায় এবং এই যুক্ত করার ফলে ৭৫ ভাগ নির্বাচিত কাউন্সিলর না থাকায় আইন অনুযায়ী মেয়র পদ যথাযথ ভাবে গঠিত হতে পারে না।

রিটের যুক্তিতে আর বলা হয়, পূর্বের কয়েকটি ইউনিয়ন পরিসদের এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সম্প্রসারণ করে ওয়ার্ড করায় গত ২০১৫ সালে ৫ বছরের জন্য নির্বাচিত হওয়া ইউপি চেয়ারম্যান- মেম্বারদের এখন কি কি হবে? এইরূপ অস্পষ্ট অবস্থা উল্লেখ করে নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়।

রিটকারিদের পক্ষের আইনজীবী আহসান হাবিব ভূঁইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, রিট আবেদনের এই যুক্তিগুলো বিবেচনায় নিয়েই আদালত রুল সহ আদেশ দিয়েছেন।

আজ আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও আইনজীবী আহসান হাবিব ভূঁইয়া।আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর নির্দেশে রমা চৌধুরীর উন্নত চিকিৎসা

পরবর্তী

৮১০ পর্বে শেষ হচ্ছে ‘আমার ছবি’

পরবর্তী
আমার ছবি

৮১০ পর্বে শেষ হচ্ছে 'আমার ছবি'

শ্রীলঙ্কাকে পেয়েই বদলে গেল জিম্বাবুয়ে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT