চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ ডে’তেও বৃষ্টির শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার বৃষ্টিতে থমেকে গেছে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল। কিউই ইনিংসের ৪৬.১ ওভার পরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। আর খেলা শুরু করার পরিস্থিতি না-থাকায় মঙ্গলবারের মতো ম্যাচ বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। কিন্তু সেমিফাইনালে ও ফাইনালে রিজার্ভ ডে থাকায় বুধবার শুরু হওয়ার কথা ভারত-নিউজিল্যান্ডের অসমাপ্ত ম্যাচ। কিন্তু বুধবারও বাঁধা হতে পারে বৃষ্টি। কারণ এদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ম্যানচেস্টারে।

১৩ জুন নটিংহ্যামে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল লিগে ভারত-নিউজিল্যান্ড লড়াই। বৃষ্টির জন্য ম্যাচের টস পর্যন্ত করা সম্ভব হয়নি। লিগ পর্যায়ে রিজার্ভ ডে না-থাকায় ট্রেন্ট ব্রিজে পরিত্যক্ত ম্যাচ থেকে দুই দলই এক পয়েন্ট করে ভাগ পায়। কিন্তু সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াইয়ে বৃষ্টি প্রথম থেকেই থাবা না-বসালেও কিউই ইনিংসের শেষ দিকে ম্যাচ বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। জোরে বৃষ্টি না-হলেও ঝিরঝিরে বৃষ্টিতে মঙ্গলবার আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।

বিশ্বকাপের নিয়মানুযায়ী নিউজিল্যান্ড ইনিংস যেখানে শেষ হয়েছে বুধবার সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ ৪৬.২ বল থেকে শুরু হবে খেলা। অর্থাৎ বুধবার টেলরকে প্রথম বল করবেন ভুবনেশ্বর। এই ইনিংসের বাকী ২৩ বল হওয়ার পর ব্যাট হাতে নামবে ভারত।

Banglabid

সব ঠিকঠাক থাকলে ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়। অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। কিন্তু বুধবারও ম্যানচেস্টার বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ম্যানচেস্টারের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাস। শুধু তাই নয়, সমর্থকদের জন্য আরও খারাপ খবর রয়েছে। বাংলাদেশ সময় ৬টা থেকে শুরু হতে পারে বৃষ্টি। তবে সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পরিষ্কার হতে পারে আকাশ। এর পর রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ম্যাচ গড়ালে আবার থাবা বসাতে পারে বৃষ্টি।

বুধবার ম্যাচের ফয়সালা হওয়ার জন্য ভারতীয় ইনিংসের কমপক্ষে ২০ ওভারে খেলা হতে হবে। এমনটা না-হলে বৃষ্টিতে ভেস্তে যাবে ম্যাচ। সেক্ষেত্রে লিগে নিউজিল্যান্ডের থেকে আগে শেষ করার সরাসরি লর্ডসের ফাইনালের টিকিট পেয়ে যাবে বিরাট কোহলির দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার!

পরবর্তী

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

পরবর্তী
এরশাদ-এরশাদের মৃত্যু-শোক

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা

সোশ্যাল মিডিয়া তারকাদের নজরদারিতে রাখবে ডেনমার্ক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT