চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরি: রিজাল ব্যাংকের বক্তব্য অগ্রহণযোগ্য, তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ করা হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫৭ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A
রিজার্ভ চুরি

গত ফেব্রুয়ারি মাসের শুরুতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে চুরি করা ওই অর্থের ৮ কোটি ১০ লাখ ডলার পাঠানো হয় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে। পরে ওই ব্যাংকের চারটি ভুয়া অ্যাকাউন্ট থেকে সেই অর্থ ক্যাসিনো হয়ে চলে যায় হ্যাকারদের হাতে। বাকি দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। এমন অভিনব পন্থায় অর্থ চুরির ঘটনা পৃথিবীতে বিরল। এ ঘটনা প্রকাশের পর বাংলাদেশ নানাভাবে চেষ্টা করছে চুরি যাওয়া অর্থ ফেরত পেতে। ফলস্বরূপ ওই অর্থের একটা অংশ প্রায় দেড় কোটি ডলার ফিলিপিন্সের কাছ থেকে সম্প্রতি ফেরতও পেয়েছে বাংলাদেশ। বাকি অর্থ ফেরাতেও চেষ্টা অব্যহত আছে। এ জন্য আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বর্তমানে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে অবস্থান করছে। এরই মধ্যে হঠাৎ করে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে চুরি যাওয়া বাকি অর্থ আর ফেরত দেবে না রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন-আরসিবিসি। ব্যাংকটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অবহেলার কারণেই রিজার্ভের অর্থ চুরির ঘটনা ঘটেছে। এতে তাদের কোনো দায় নেই। শুধু তাই নয়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করতে বাংলাদেশের নিজস্ব তদন্তের ফলাফল প্রকাশ করতেও বলেছে তারা। ব্যাংকটির এমন অবস্থানের কারণে চুরি হওয়া অর্থের সিংহভাগ অংশ ফেরত পাওয়ার আশা অনেকটাই কমে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আমরা জানি, রিজার্ভ চুরির দায় নিয়ে ওই সময়ের গর্ভনর ড. আতিউর রহমান পদত্যাগ করেছিলেন। এরপর ঘটনাটি তদন্তে ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। প্রায় আড়াই মাস ধরে তদন্ত শেষে ৩০ মে অর্থমন্ত্রীর কাছে তদন্ত রিপোর্ট জমা দেয় কমিটি। অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ২২ সেপ্টেম্বর পুরো রিপোর্টটি ওয়েব সাইটে প্রকাশ করা হবে। তবে রিপোর্ট প্রকাশের নির্ধারিত সময়ের একদিন আগেই তিনি তার অবস্থান পরিবর্তন করে বলেন, অর্থ ফেরত পাওয়ার স্বার্থে আপাতত তদন্ত রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না। অর্থমন্ত্রীর এমন বক্তব্য কতটা যুক্তিযুক্ত আমরা সেই বিতর্কে না গিয়ে, বিষয়টি নিয়ে ফিলিপিন্স সরকারের শক্ত, স্বচ্ছ ও ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করতে পারি। ঘটনার পর কয়েক দফা শুনানি করে দেশটির সিনেট কমিটি। আর সেইসব শুনানিতেই রিজাল ব্যাংকের মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো স্বীকার করতে বাধ্য হন, নীতিমালা ভেঙ্গে ভুয়া নথি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে অর্থ পাচারে সহযোগিতা করেছেন তিনি। শুধু তাই নয়, সেই শুনানিতে দায় স্বীকার করে পদত্যাগ করেন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেঞ্জো তান এবং ট্রেজারার ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রাউল ভিক্টর তান। সেখানে হাজির হয়ে চুরি যাওয়া অর্থের একটা অংশ ফেরত দেন বিতর্কিত চীনা ব্যবসায়ী কিম অং। এতকিছুর পরও  রিজাল ব্যাংক বাংলাদেশের অর্থ চুরির ঘটনায় তাদের দায় এড়াতে পারে না। ফিলিপিন্সের ব্যাংকটি যদি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিয়ম মানতো তা হলে এর সঙ্গে জড়িতদের সহজেই চিহ্নিত করে ব্যবস্থা নেয়া যেতো। এঘটনায় ফিলিপিন্স নানা ধরণের উদ্যোগ নিলেও কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি,  ঘটনা শিকার হয়েও বাংলাদেশের অর্থমন্ত্রণালয় কথিত ‘গোপনীয়তার’ কথা বলে এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশে অনীহা দেখাচ্ছে। আজও আলোর মুখ দেখলো না সেই তদন্ত প্রতিবেদন। অর্থমন্ত্রণালয়ের এমন অবস্থানে অসন্তোষ প্রকাশ করে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। যদিও বাংলাদেশ ব্যাংক সংসদীয় কমিটিকে বলেছে, অর্থমন্ত্রী ওই প্রতিবেদন প্রকাশ করতে চান না। অামরা মনেকরি এই ধরণের স্পর্শকাতর ঘটনায় এমন লুকোচুরি প্রত্যাশিত নয়। বরং দ্রুত জড়িতদের নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। তা না হলে এমন ঘটনার পুনরাবৃত্তির সুযোগ থেকে যায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নবম বোলার হিসেবে টি২০তে সাকিবের ২৫০ উইকেট

পরবর্তী

অনলাইন জুয়ায় হারিয়ে যাচ্ছে দেশের তরুণসমাজ

পরবর্তী

অনলাইন জুয়ায় হারিয়ে যাচ্ছে দেশের তরুণসমাজ

প্রধানমন্ত্রীর ফ্লাইট জরুরি অবতরণ: ৬ জন সাময়িক বরখাস্ত

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT