চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবম বোলার হিসেবে টি২০তে সাকিবের ২৫০ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

আরও একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশী হিসেবে টি২০ ক্রিকেটের সব ফরম্যাটের ম্যাচে ২৫০ উইকেট পাওয়ার মাইলফলক স্পর্শ করেছেন।

ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব রংপুরের বিপক্ষে ৪ ওভারে ১১ রানে ২ উইকেট নিয়েছেন। রংপুরের রূপসিংহেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ২৫০ এর মাইলফলক স্পর্শ করেছেন। এবারের বিপিএলে ১০ ম্যাচে এখন ৯ উইকেট সাকিবের।

বাংলাদেশের জার্সি গায়ে তিনি আন্তর্জাতিক ম্যাচে ৬৫ উইকেট লাভ করেছেন। এছাড়া, দেশ ও দেশের বাহিরে ফ্রাঞ্চাইজি লীগে খেলা তো নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজে সিপিএল, শ্রীলঙ্কায় এসপিএল কোথায় নেই তিনি। সব টি-২০ ম্যাচ মিলিয়ে সাকিব ২৫০ তম উইকেটটি লাভ করেন।

অনন্য অর্জনের পর সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হন সাকিব
অনন্য অর্জনের পর সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হন সাকিব
Banglabid

ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টিতে সাকিবের আগে ২৫০ উইকেট পেরিয়েছেন মোট ৮ জন। ইতিহাসের মাত্র নবম বোলার হিসেবে ওই ক্লাবে ঢুকলেন বাঁ হাতি স্পিনার। এই তালিকাটি এমন : ডোয়াইন ব্রাভো (৩৫৭), লাসিথ মালিঙ্গা (২৯৯), ইয়াসির আরাফাত (২৮১), আলফলনসো থমাস (২৬৩), সাঈদ আজমল (২৬০), আজহার মেহমুদ (২৫৮), ডার্ক ন্যানেস (২৫৭), শহীদ আফ্রিদি (২৫৪)।

বিশ্ব টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাকিবের অবস্থান ১৪। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি আছেন ষষ্ঠ স্থানে। ৫৪ ম্যাচে সাকিবের শিকার ৬৫ উইকেট। এই তালিকায় তার চেয়ে বেশি উইকেট শিকারীরা হলেন শহীদ আফ্রিদি (৯৭), উমর গুল (৮৫), সাঈদ আজমল (৮৫), লাসিথ মালিঙ্গা (৭৮) ও অজন্তা মেন্ডিস (৬৬)।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিজার্ভ চুরির অর্থ ফেরতে ফিলিপিন্সের অস্বীকৃতিতে হতাশ অর্থমন্ত্রী

পরবর্তী

রিজার্ভ চুরি: রিজাল ব্যাংকের বক্তব্য অগ্রহণযোগ্য, তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ করা হোক

পরবর্তী
রিজার্ভ চুরি

রিজার্ভ চুরি: রিজাল ব্যাংকের বক্তব্য অগ্রহণযোগ্য, তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ করা হোক

অনলাইন জুয়ায় হারিয়ে যাচ্ছে দেশের তরুণসমাজ

সর্বশেষ

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

মিরাজও আউট, নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড এড়াতে পারবে বাংলাদেশ?

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT