চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরি: বাংলাদেশ ব্যাংককে সহায়তা করবে ফেডারেল রিজার্ভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
ফেডারেল রিজার্ভ-বাংলাদেশ ব্যাংক

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চুরি হওয়া রিজার্ভের ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা দেবে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক।

এই সপ্তাহের চুক্তি অনুযায়ী নিউ ইয়র্ক ফেডারেল বেশ কিছু ডকুমেন্ট ও তথ্য বাংলাদেশ ব্যাংক বা কোর্টে সরবরাহ করবে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা বা তাদের বেছে নেওয়ার ব্যাপারে সহায়তা করবে।

নিউ ইয়র্ক ফেড এবং বাংলাদেশ ব্যাংক একসঙ্গে ফিলিপিন্সের বেশ কিছু এজেন্সি বা পার্টির সঙ্গে দেখা করবে তাদের চুরি যাওয়া অর্থ উদ্ধারে সহায়তা করতে উৎসাহিত করতে।

Banglabid

ফেডারেল রিজার্ভের আনুষ্ঠানিক চুক্তি অনুযায়ী টেকিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দেওয়ায় বাংলাদেশ ব্যাংক খানিকটা স্বস্তি পেতে পারে। সেই সঙ্গে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হওয়া চুরির ব্যাপারে দীর্ঘদিন ধরে বলা সহায়তার কথাও পরিপূর্ণ হবে।

এ ঘটনায় ফিলিপিন্সের ব্যাংকের বিরুদ্ধে শুক্রবার মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক।

হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া সেই ৮১ মিলিয়ন ডলারের মাত্র ১৫ মিলিয়ন ফেরত পেয়েছে বাংলাদেশ। এই সমাধান ও সহায়তার সঙ্গে সম্পর্কযুক্ত একজন রয়টার্সকে বলেছেন: নিউ ইয়র্ক ফেডারেল এফিডেভিটস তৈরি করবে এবং শুনানি ও মামলা চলাকালীন কর্মকর্তাদের পরীক্ষা করবে। তারা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদেরও সম্পৃক্ত করবে ও বিশেষ বিষয়ে কর্মীদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ দেবে।

Reneta

তবে আরসিবিসি ব্যাংকের অ্যাটর্নি তাই হেঙ চেং বলেন: এই মামলা পুরোপুরি ভিত্তিহীন, পাতলা আবরণ দেওয়া পিআর প্রচারণা, যেখানে নিজেদের উপর থেকে দায় সরানোর চেষ্টা করা হয়েছে। শুধু অভিযোগগুলো মিথ্যাই নয়, তাদের এখানে মামলা করারও অধিকার নেই, কারণ কোনো অভিযুক্তই যুক্তরাষ্ট্রের নয়।

শুক্রবার রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংক এবং তাদের কয়েকজন পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক।

নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা এ মামলায় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এবং ওই ব্যাংকের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করা হয়।

উল্লেখ্য, চুরি হওয়া রিজার্ভের সাড়ে তিন কোটি ডলারের বেশি অর্থ শ্রীলঙ্কা এবং ফিলিপিন্স থেকে বাংলাদেশে ফেরত এসেছে। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার আর ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ফিরে এসেছে মাত্র ১ কোটি ৪৫ লাখ ডলার। আরও অর্ধকোটি উদ্ধারে অগ্রগতি আছে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন তৈরি হলে তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেডারেল রিজার্ভযুক্তরাষ্ট্ররিজার্ভরিজার্ভ চুরিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

পরবর্তী

ধর্ষকদের খুনি হারকিউলিস সম্পর্কে গ্রিক পুরাণে কী আছে?

পরবর্তী
হারকিউলিস-হত্যা-ধর্ষণের দায়ে অভিযুক্ত

ধর্ষকদের খুনি হারকিউলিস সম্পর্কে গ্রিক পুরাণে কী আছে?

টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT