চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরির বাকি অর্থ ফেরত পাওয়া সহজ হবে না: ফিলিপিন্সের অর্থমন্ত্রী

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৩:৩৩ অপরাহ্ণ ০৬, মে ২০১৭
বাংলাদেশ
A A

জাপানের ইয়োকোহোমা থেকে: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বাকি অর্থ ফেরত পাওয়া সহজ না হলেও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এটা ফেরত পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ফিলিপিন্সের অর্থমন্ত্রী কার্লোস ডোমিংগুয়েজ। এ অর্থ ফেরত পেতে ফিলিপিন্স সরকারের পূর্ন সমর্থন রয়েছে বলেও তিনি দাবি করেন।

জাপানে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি’র বৈঠকে যোগ দিতে এসে চ্যানেল আইকে তিনি এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, অর্থ ফেরত আনার প্রক্রিয়া এখনও চলছে। আপনারা জানেন যে, বিচারের এ প্রক্রিয়া খুবই ধীর গতির। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটি দিয়ে চেষ্টা করে যাচ্ছি। বাকি অর্থ ফেরত পেতে আমাদেরকে আরও বিস্তারিত আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। আর এ বিষয়টি চলমান রয়েছে।

তবে দেরিতে হলেও বাকি অর্থ ফেরত আনা সম্ভব হবে বলে তিনি খুবই আত্মবিশ্বাসী বলেও এসময় মন্তব্য করেন।

গত বছরের ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০৮ কোটি টাকা (আটশত আট কোটি টাকা) হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়, যা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত ছিল।

ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ একাউন্ট থেকে চুরি হওয়া ১০০ মিলিয়ন ডলার ফিলিপিন্সের জুয়ার বাজারে চলে যায়। এটি দেশটির ইতিহাসে সর্ববৃহ অর্থ পাচারের ঘটনা।

Reneta

প্রাথমিকভাবে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করলেও পরে দুই কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়।

ফিলিপিন্সের সিনেট কমিটি এই চুরির ঘটনার তদন্ত শুরুর পর একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করার পর তা ফেরত পায় বাংলাদেশ।

এখন বাকি টাকা ফেরতের জন্য আইনি প্রক্রিয়াসহ বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিলিপাইনবাংলাদেশ ব্যাংকরিজার্ভ চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT