চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরিতে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন জড়িত: তদন্ত প্রতিবেদন

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৬:০০ অপরাহ্ণ ৩০, মে ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরির ঘটনা তদন্তে ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। আগের অবস্থান থেকে সরে ফরাসউদ্দিন বলেছেন, চুরিতে বাংলাদেশ ব্যাংকের কয়েকজনের সহযোগিতা ছিলো। দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনী ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি। অর্থমন্ত্রী বলেছেন, সর্বোচ্চ ২০ দিনের মধ্যে রিপোর্টটি প্রকাশ করা হবে।

চুরি হওয়া অর্থ কোথায়, কীভাবে গেছে, বাংলাদেশ ব্যাংকের কারা জড়িত, তা জানতে নিবিড় অনুসন্ধান চালিয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি। ২০ এপ্রিল অর্ন্তবর্তীকালীন রিপোর্টের পর ৭৫ দিনের মাথায় পূর্ণাঙ্গ রিপোর্টও জমা দিলেন কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, আমরা দেখেছি, কারা দায়ী, কে কোন উদ্দেশ্যে কাজটা করেছে। আমাদের পক্ষে বাইরের কোন সাইবার ক্রিমিনালরা জড়িত, তা জানা সম্ভব না। তা আমাদের কর্মপরিধিতেও ছিলোনা। এবং কিভাবে কতটা টাকা আদায় করা সম্ভব তার একটা চিত্র আমরা দিয়েছি। আগে মনে হচ্ছিলো বাংলাদেশ ব্যাংকের কারো কোনো সম্পৃক্ততা নাই, এখন সেটা একটু পরিবর্তন হয়েছে। কিন্তু সেটা কেমন তা রিপোর্টে আছে। সুইফটের দায় আছে। তবে সম্পূর্ণ দায় কিনা সে বিষয়টাও প্রতিবেদনে আছে। সুইফট কখনো তার দায় এড়াতে পারবে না। 

Banglabid

তদন্ত কমিটির ২৭ পৃষ্ঠার রিপোর্টে ৭টি সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগের সাপ্তাহিক ছুটি সমন্বয়ের কথা বলা হয়েছে যাতে বন্ধের দিন শুক্র-শনিবারও সব ধরনের নজরদারি থাকে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সুপারিশগুলো বিবেচনা করা হবে। এই তদন্তটা করা হয়েছে এই জন্য যে, কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং এখন করণীয় কি? যা করার আমরা করবো।

রিজার্ভ থেকে চুরির ঘটনায় ব্যাংকিং বিভাগের সেসময়ের সচিব ড. এম আসলাম আলমকে ওএসডি এবং দুজন ডেপুটি গভর্নরকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

Reneta

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ১ বিলিয়ন ডলার চুরির চেষ্টা হয়। তবে চুরি হয় ৮ কোটি ১০ লাখ ডলার। ঘটনার জের ধরে ১৫ মার্চ পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের ওই সময়ের গভর্নর ড. আতিউর রহমান। সেদিনই ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করে সরকার। পরবর্তীতে ফিলিপিন্স সরকারের প্রচেষ্টায় পাচার হওয়া অর্থের একটা বড় অংশের খোঁজ মেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকরিজার্ভ চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT