চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজওয়ানের ব্যাটে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাবর আজমের চোটে একদিন আগেই টেস্ট নেতৃত্বের ভার পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। উদযাপনটা ব্যাটেই করলেন পাকিস্তান ওপেনার। তার ৮৯ রানে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারীরা।

নেপিয়ারে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৩ রান জমায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ২ বল আর ৪ উইকেট হাতে রেখে জয়ে নোঙর ফেলে পাকিস্তান।

মঙ্গলবার ৪ উইকেটের জয়ের আগে সিরিজের প্রথম দুম্যাচে দেড়শ পেরনো ইনিংস গড়েও সাফল্য তুলতে পারেনি পাকিস্তানিরা।

গাপটিল ১৬ বলে ১৯, ২ চার ও ৩ ছয়ে সেইফার্ট ২০ বলে ৩৫, গ্লেন ফিলিপস ২০ বলে ৩১ এবং ডেভন কনওয়ের ৬৩ রানে বড় সংগ্রহ তোলে স্বাগতিকরা। কিউইদের চ্যালেঞ্জিং জায়গায় নিতে ৭ চার ১ ছয়ে ৪৫ বলে ৬৩ রানের ইনিংস দেন কনওয়ে।

ফাহিম আশরাফ ৩টি, শাহিন আফ্রিদি ও হারিস রউফ ২টি করে উইকেট নিয়েছেন।

লক্ষ্যের পেছনে ছুটতে যেয়ে একপ্রান্ত আগলে রাখেন রিজওয়ান। খেলেন ৮৯ রানের ইনিংস। ১০ চার ও ৩ ছক্কায় ৫৯ বলে সাজানো।

Reneta

অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে আগের ম্যাচে ৯৯ রানে অপরাজিত থাকা মোহাম্মদ হাফিজ খেলেছেন ৪১ রানের ইনিংস। ২ চার ও ৩ ছয়ে ২৯ বলে। রিজওয়ানের সাথে তার ৭২ রানের জুটিতে জয়ের ভিত রচিত হয়।

দুদল এরপর দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে। সাদা পোশাকের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর, তথা বক্সিং ডেতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT