চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিকশা বলবে নারীর কথা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৭:৩৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৬
নারী
A A

শুধু আইন দিয়ে নারী নির্যাতন, অবজ্ঞা-অবহেলা থামানো যাবে না। চাই মানসিকতার পরিবর্তন- সংশোধন। এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। সে আন্দোলন যে কেবল রাজপথেই হতে পারে এমন কোনো কথা নেই।

বরং রাস্তায় মানববন্ধন-সভা-সমাবেশ করে জনভোগান্তির কারণ না হয়েও দেয়া যায় পরিবর্তনের বার্তা। এমনকি সেইসব বদলে দেয়ার বার্তা-বাহন হতে পারে নগরজীবনের চিরচেনা রিকশাও।

রিকশা পেইন্টিং ইতোমধ্যেই শহুরে লোকশিল্পের অঙ্গ হয়ে উঠেছে। ‘নারী’ সম্পর্কে প্রচলিত ধারণায় আঘাত হেনে প্রাণের কথা বলতে রিকশা পেইন্টিংকেই বেঁছে নিয়েছে নারীবান্ধব অনলাইন কমিউনিটি ‘মেয়ে’।

‘মেয়ে’র উদ্যোগে ১ এপ্রিল রাজধানীর এশিয়াটিক সোসাইটিতে ‘ রংবাজি: রিকশা রাঙাই প্রাণের কথায়’ আয়োজনে শামিল হয়ে এনামেল রঙ আর তুলি-ব্রাশে পরিবর্তনের বিমূর্ত কথাগুলো যেনো মূর্ত করলেন অংশগ্রহণকারীরা।

‘লজ্জা ধর্ষকের, ধর্ষিতার নয়’,‘ঘরের কাজ ফেলনা নয় বাইরের কাজ খেলনা নয়’, ‘নারীর অপমান জাতির অসম্মান’, ‘মেয়েরা মানুষ,মাল নয়’…রিকশায় আঁকা-লেখা এমন কথাগুলো যেনো হয়ে উঠলো এক একটি বর্ণিল প্রতিবাদ, চলমান স্লোগান।

এতো মাধ্যম থাকতে রিক্সা পেইন্টিং কেনো? এমন প্রশ্নের উত্তরে আয়োজকরা জানায়, ‘রিকশা আমাদের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। রিকশাপেইন্টে উঠে আসে সমসাময়িক সমাজচিত্র। চলমান যৌন সহিংসতার প্রতিবাদে বাংলা নববর্ষের প্রাক্কালে এবার তাই আমরা নিজের হাতে রিকশায় ফুটিয়ে তুলেছি নিজেদের প্রাণের বাক্য, ভাবনার রঙ।

Reneta

‘মেয়ে’র উদ্যোগে অনুষ্ঠিত হলেও এই ‘রংবাজি’ ছিলো নারী-পুরুষসহ সকল লিঙ্গের মানুষের জন্য উন্মুক্ত। সামাজিক মাধ্যমে ‘মেয়ে’র এই ব্যতিক্রমি উদ্যোগে সাড়া পড়ে যায়। ইভেন্ট ভেন্যুতে হাজির হয় নানা বয়সী নারী-পুরুষ ‘রংবাজ’। তাদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যাই ছিলো চোখে পড়ার মতো।

নিজেদের এই উদ্যোগে সামাজিক পরিবর্তনের পথে একটি প্রচেষ্টা জানিয়ে উদ্যোক্তারা বলেন,‘অপেশাদার আর্টিস্টদের হাত ধরে যে ধারার শুরু হলো, আশা করি আমাদের পেশাদার রিকশাপেইন্টার ‘আর্টিস্টরা’ তা এগিয়ে নিয়ে যাবেন আরো দূরে। এই রিকশাগুলো হবে আমাদের চলমান স্লোগান’।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬

বিশ্রামের জন্য জন্মস্থান রোসারিওতে ফিরেছেন মেসি

জুলাই ২২, ২০২৬

মার্কিন হামলায় তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT