চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়ের অপেক্ষায় বাংলাদেশ

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৮:৫৮ অপরাহ্ণ ১৫, জুন ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ
মুজাহিদের আপিলের রায়ের অপেক্ষায় বাংলাদেশ। আপিল বিভাগের মঙ্গলবারের
কার্যতালিকার এক নম্বরে রয়েছে তার আপিলের রায়।

রায়ের জন্য সোমবার রাতেই নারায়ণঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে মুজাহিদকে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে চট্টগ্রামে মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় র‌্যাব-পুলিশের টহল বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর আশেপাশের এলাকাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মঙ্গলবারে রায়ে মৃত্যুদণ্ড বহাল
থাকলে পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ
পাবেন এ বদর নেতা। সেটাও প্রত্যাখ্যাত হলে কাদের মোল্লা এবং কামারুজ্জামানের মতো
মুজাহিদের ঠিকানাও হবে ফাঁসির মঞ্চ।

আপিল শুনানির পর প্রধান বিচারপতি
সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত ২৭ মে
জানান, রায় ঘোষণা হবে ১৬ জুন।

মানবতাবিরোধী অপরাধের বিচারে তার
আপিলের ক্ষেত্রেই প্রথমবারের মতো রায়ের দিন-তারিখ ঠিক করে দেন আপিল বিভাগ।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ
মাহবুব হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

২০১৩ সালের ১৭
জুলাই মানবতাবিরোধী অপরাধে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ
দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই বছরের ১১ আগষ্ট রায়ের
বিরুদ্ধে আপিল করেন মুজাহিদ।

Reneta

সাত অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণ হওয়ায়
আর তিনটিতে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ায় রাষ্ট্রপক্ষ আর আপিল করে নি।
তবে কেনো মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকা উচিত শুনানিতে তার পক্ষে যুক্তি
উপস্থাপন করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

সর্বোচ্চ আদালতের রায়েও মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে আশা করছেন এটর্নি জেনারেল।

ট্রাইব্যুনালের
রায় বহাল রেখে দ্রুততম সময়ে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে আপিল
বিভাগের রায় ঘোষণার আগের বিকেল থেকেই শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ।
বৃষ্টির মধ্যেও শাহবাগে অবস্থান নিয়ে নেতা-কর্মীরা মুজাহিদের ফাঁসির
দাবিতে স্লোগান দিচ্ছেন।

বুদ্ধিজীবী হত্যায় সহযোগিতা ও
পরিকল্পনা, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনকে অপহরণ ও হত্যা এবং ফরিদপুরের বকচর
গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতনের মতো
অপরাধে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

এছাড়াও সুরকার আলতাফ
মাহমুদ, বিচ্ছু জালাল, শাফী ঈমাম রুমি এবং বদিউজ্জামানসহ কয়েকজনকে
নাখালপাড়ার পুরনো এমপি হোস্টেলে আটকে রেখে নির্যাতনের অপরাধে তাকে
যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে বিচ্ছু জালাল ছাড়া অন্যদের
হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পান ট্রাইব্যুনাল।

২০১০ সালের ২
আগস্ট মানবতাবিরোধী অপরাধে মুজাহিদকে গ্রেফতার দেখানো হয়। এর আগে ওই বছরের
২৯ জুন তাকে গ্রেফতার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে।
মানবতাবিরোধী অপরাধে তার বিচার শুরু হয় ২০১২ সালে ২১ জুন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাইব্যুনালমানবতাবিরোধী অপরাধরাজাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এপ্রিল ২৫, ২০২৬

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অ্যামনেস্টির ভ্রমণ সতর্কবার্তা

এপ্রিল ২৫, ২০২৬

পর্তুগালের আজ ৫২ তম স্বাধীনতা ও গণতন্ত্র দিবস

এপ্রিল ২৫, ২০২৬

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতা শুরু

এপ্রিল ২৫, ২০২৬

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT