জনপদ

রায়হান হত্যা: কনস্টেবল টিটু আবার ৩ দিনের রিমান্ডে

রায়হান হত্যা মামলার আসামি কনস্টেবল টিটু রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

কনস্টেবল টিটু রিমান্ডে নেওয়া হচ্ছে, তার হাতে হাতকড়া ও মুখে মাস্ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান নিহতের ঘটনায় পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবার ৩ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।

রোববার বেলা তিনটার দিকে তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তুলে তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআই এর একটি সূত্র জানায়, রিমান্ডে থাকা গ্রেপ্তার কনস্টেবল হারুন রশিদের সাথে গ্রেপ্তার টিটু চন্দ্র দাসের বক্তব্যের অমিল থাকায় ফের টিটুকে রিমান্ডে নেয়া হয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর রায়হান হত্যাকান্ডে প্রথম গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পিবিআই। এদিকে রায়হান হত্যায় অপর গ্রেপ্তার কনস্টেবল হারুন রশিদও পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের নিহত রায়হান হত্যার ঘটনায় শেখ সাইদুর নামে আরেকজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পিবিআই। পরে তাকে ৫৪ ধারায় আদালতে চালান দেয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম।

বিষয়:৩ দিনের রিমান্ড রায়হান হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…