চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস মেলায় হাতবোমা হামলায় আহত ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

দিনাজপুরের কাহারোলের কান্তজিউ রাস মেলায় হাতে বানানো বোমার বিস্ফোরণে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, দিনাজপুরের কাশীপুর বীরগঞ্জের উমাকান্ত দাস(২২), লালমনিরহাট জেলার কালীগঞ্জ সদরের সাধন(৩৫), রংপুরের বদরগঞ্জ দামকরপুরের মোকাদ্দেস(৩৯), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার মিঠু(৩০), শিবপুর সদরের লুঙ্গি ব্যবসায়ী জব্বার আলী(২৮) ও কাহারোল উপজেলার দশমাইল এলাকার সাইদুর(২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় যাত্রা চলছিলো এবং যাত্রামঞ্চেই তিনটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। মেলা কমিটির সভাপতি তরিকুল ইসলাম জানিয়েছেন, রাসমেলা উপলক্ষে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১টার দিকে প্রচণ্ড শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়। এ সময় মঞ্চে অবস্থান করা মানুষ আহত হয়।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, কান্তজিউ রাসমেলায় যাত্রা মঞ্চে ককটেল বিস্ফোরণে আহতদের দ্রুত মেডিকেলে ভর্তি করা হয়। পরে পুলিশ মেলা চত্বর থেকে সন্দেহভাজন ৩ জনকে আটক করে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের পায়ের বিভিন্ন স্থানে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাস মেলারাস মেলায় হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT