চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তা নয়, মরণফাঁদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

ভোলার দৌলতখান থেকে বাংলা বাজার আঞ্চলিক সড়কটি গত কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির বেশিরভাগ এলাকায় ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

ভোলা জেলা সদরের সাথে দৌলতখান উপজেলার সড়ক পথে যাতায়াতের প্রধান সড়ক বাংলাবাজার-দৌলতখান সড়ক। ব্যবসায়ীদের পণ্য পরিবহনের পাশাপাশি প্রতিদিনই হাজার হাজার যাত্রী এ সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু সড়কের বেশির ভাগ জায়াগায় পিচ উঠে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।

সড়কের বাংলাবাজার, দলিলখাঁরহাট এবং কলিম পাটওয়ারী বাড়ি থেকে দৌলতখান বাসস্ট্যান্ড পর্যন্ত ৮ কিলোমিটার অংশে সব চেয়ে বেশি খারাপ অবস্থা।

Banglabid

এলাকাবাসী বলেন, গাড়ি আসতে খুবই কষ্ট হয়। অনেক সময়ই দুর্ঘটনা ঘটে। গত তিন বছর ধরে আমরা অনেক কষ্টে যাতায়াত করছি।

সড়কটি ৩ বছরেও মেরামত হয়নি বলে অভিযোগ চালক ও যাত্রীদের। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ২০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে এক ঘণ্টা।

চালক ও যাত্রীরা বলেন, এই রকম রাস্তায় গাড়ি চালানো খুবই কষ্ট। তাছাড়া অল্প জায়গা আসতে অনেক সময় লাগে। জীবন বাজি রাইখা আমাদের গাড়ি চালাতে হয়।

Reneta

ভোলা জেলা বাস মালিক সমিতির  সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আমরা আশঙ্কায় আছি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আশা করি তাড়াতাড়ি এই রাস্তা ঠিক করা হবে।

তবে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ বলছে, সড়কটি সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম, বলেন, এই রাস্তা ঠিক করার জন্য এরই মধ্যে দরপত্র আহবান করা হয়েছে। এগুলো শেষ হলেই রাস্তাটি ঠিক করা হবে।

সংস্কার না হলে অচিরেই সড়কটি বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি দৌলতখানবাসীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ত্রাস বিরোধী সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরবর্তী

আইএস মুক্ত ইরাকের আনবার

পরবর্তী

আইএস মুক্ত ইরাকের আনবার

মিসাইল ইঞ্জিন পরীক্ষা করলো নর্থ কোরিয়া

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT