বিনোদন

রাষ্ট্রীয় মর্যাদায় পুনীতের চির বিদায়

হাস্যোজ্জ্বল যুবক ব্যক্তির মুখের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক হাসছেন, তার মুখের ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় জানানো হলো কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমারকে। তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে রবিবার (৩১ অক্টোবর) ফিল্মসিটির ‘শ্রী কান্তিরাভা স্টুডিওতে’ সম্পন্ন হয় তার শেষকৃত্য।

প্রয়াত এই অভিনেতার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাশাভারাজ বোমাই। সেই সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণী সিনেমা জগতের প্রায় সকল খ্যাতনামা ব্যক্তিত্বরা। পাশাপাশি পুনীতের হাজার হাজার ভক্ত এদিন স্টুডিও পাড়ায় ভিড় জমিয়েছিলেন তাদের প্রিয় অভিনেতাকে চোখের জলে বিদায় জানাতে।

শুধু তাই নয় প্রিয় তারকাকে শেষবার দেখতে জমায়েত হন হাজারো ভক্ত-শুভাকাঙ্ক্ষী। সড়কে, আশপাশের ভবনের ছাদে এমনকি গাছে উঠে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয় গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার (৩০ অক্টোবর) সারাদিনই পু্নীতের মরদেহ রাখা ছিল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। যেখানে তাকে শেষশ্রদ্ধা জানাতে হাজির হয়েছিল হাজার হাজার সাধারণ মানুষ।

গত শুক্রবার (২৯ অক্টোবর) জিমে শরীরচর্চার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ৪৬ বছর বয়সী এই তারকা। পরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়:পুনীত রাজকুমার শেষ বিদায় শেষকৃত্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…