চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয়ভাবে হুমায়ূন আহমেদের জন্মদিন পালনের আহ্বান

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
২:০৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৬
বিনোদন
A A

কিংবদন্তি লেখক, চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের জন্মদিন রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে পালন করার আহ্বান জানিয়েছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

তিনি বলেছেন, হুমায়ূন আহমেদের জন্মদিনে প্রতিবছর হুমায়ূন পদক দেওয়া হয়। আমি স্বপ্ন দেখি একদিন রাষ্ট্রীয়ভাবে ও জাতীয়ভাকে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন করা হবে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন অাহমেদের জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারো চ্যানেল আই আয়োজন করেছে হিমু মেলার। এ মেলায় তার অগণিত ভক্ত পাঠক ও বন্ধুরা তাকে স্বরণ করবে তার সৃষ্টির মধ্য দিয়ে।

Banglabid

পঞ্চমবারের হতে যাওয়া হিমু মেলার এবারের পৃষ্ঠপোষক নতুন ব্র্যান্ড ডিইউ। রোববার দুপুর ২.০০ টাকা থেকে বিকেল ৫.৩০ মিনিট পযন্ত চ্যানেল আই প্রাঙ্গণে হিমু মেলা হবে।

আনন্দঘন হিমু মেলার উদযাপন নিয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন হিমু মেলার আয়োজক কমিটি।

কমিটির সভাপতি প্রকাশক মাজহার আহমেদ বলেন,  প্রতিবারের এবারো চ্যানেল আই প্রাঙ্গণে হিমু মেলার আয়োজন করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, হুমায়ূন আহমেদের জন্মদিন নিউইর্য়ক, সিডনি ও সিঙ্গাপুরে বাংলা ভাষাভাষী মানুষ তাকে স্বরণ করবে। এছাড়া নুহাশ পল্লী, নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিন পালন করা হবে।%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be

Reneta

হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশ ধারণ করেন কিন্তু আমি মনে করি শুধু বাংলাদেশ নয় চ্যানেল আই নজরুল ও রবীন্দ্রনাথ ও হুমায়ূন আহমেদকে ধারণ করেন। এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। হুমায়ূনের মাঝে হিমু বাস করে তাই হিমু মেলা মানেই হুমায়ূন মেলা।

পাঠকদের উদ্দেশ্যে তিনি বলেন, হুমায়ূন আহমেদর বই পড়ার জন্য কাউকে জোর করতে হবে না যারা হুমায়ূনের ভক্ত যারা হুমায়ূনকে কাছ থেকে দেখেছেন তাদের হৃদয়ে হুমায়ূন আছেন। আগামী এক’শ বছর হুমায়ূনকে নিয়ে বেঁচে থাকার মতো তিনি আমাদের অনেক কিছু দিয়ে গেছেন।

সুস্থভাবে হুমায়ূনকে চর্চা করার জন্য মিডিয়ার কাছে আহ্বান জানিয়ে জনপ্রিয় এ অভিনেত্রী বলেন,  হুমায়ূন আহমেদের এমন অনেক গান রয়েছে যেগুলো মিডিয়ায় প্রচার হয়নি আমি আশা করি সেই গানগুলোর দিকে মিডিয়া নজর দিবে এছাড়া তার অনেক অজানা গল্প রয়েছে, মুক্তিযুদ্ধের সময় তার পরিবারের  কষ্টের গল্প রয়েছে সেগুলো মিডিয়াকে দেখানো খুব দরকার। আমরা হুমায়ূনকে নিয়ে অসুস্থ চর্চা নিয়ে মেতে না উঠে সুস্থ চর্চা করলে তার সম্পকে আরো অনেকে কিছু জানা যাবে। কারণ হুমায়ূন আহমেদ আমাদের দেশর সম্পদ।

হিমু মেলায় আয়োজনে সবার গায়ে থাকবে হলুদ পাঞ্জাবী। মেলা মঞ্চে পরিবেশিত হবে হুমায়ুন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র, নাটক-এর গান। পুরো মেলার আয়োজনে সরাসরি সম্প্রচারে থাকবে  চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল অাইহিমু মেলাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT