সৌদি আরবে নারী অধিকার সমর্থনকারী সাত কর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ রয়েছে। তবে তাদের কি কারণে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
যদিও সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহিঃশত্রুর সঙ্গে সন্দেহজনক যোগাযোগ ও দেশবরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়েছে। সরকারি টেলিভিশ চ্যানেলেও একই কথা বলা হয়েছে।
বিবিসি জানায়, সৌদি আরবে নারীদের অনেক কাজ করতে হয় পুরুষের অনুমতি নিয়ে। এর মধ্যে রয়েছে গাড়ি চালানো, বিদেশ ভ্রমণ।
অধিকার গোষ্ঠীগুলো বলছে, নারীদের গাড়ি চালানো বন্ধের প্রতিবাদই তাদের অপরাধ। তাদের মধ্যে লওজেইন আল-হাথলওল ও এমান আল-নাফজান নামে দুই নারী রয়েছেন, যারা নারীদের গাড়ি চালানো বন্ধের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।
এমন সময় তাদের আটক করা হলো ঠিক এর কয়েকদিন পরই সৌদি আরবে নারীদের গাড়ি চালানো বন্ধের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার।







