চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি ভবনের ফোনবিল ৫ লাখ রুপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন কতটা ব্যয়বহুল জানেন কি? প্রশ্নটির উত্তর জানতেই ভারতের রাষ্ট্রপতি ভবন নিয়ে যোগেশ্বরীর বাসিন্দা মনসুর দরবেশ তদন্তও করে একটি আরটিআই তদন্ত প্রতিবেদন তৈরি করেন। রাষ্ট্রপতি ভবনের খরচার জন্য প্রতিমাসে কত টাকা খরচ হয়; সেটাই ছিলো তদন্তের বিষয়।

ওই তদন্তে দেখা যায়, রাষ্ট্রপতি ভবনের খরচের পরিমাণটা ২০১২-১৩ সালে ছিলো ৩০.৯৬ কোটি রুপি। আর ২০১৪-১৫ সালে সেটা বেড়ে দাঁড়ায় ৪১.৯৬ কোটিতে। আগের বছরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেড়ে যায় খরচ।

রাষ্ট্রপতি ভবনের খরচের হিসাবটা ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫ সালে ক্রমাগত বাড়তির দিকেই ছিলো। এটা যথাক্রমে ৩০ থেকে ৩৮ কোটি এবং সর্বশেষ এই বছরে এসে সেটা ৪১.৯৬ কোটির ঘরে ঢুকেছে।

দরবেশের তদন্ত রিপোর্টে, ভবনের সেক্রেটারি, ড্রাইভার ও পরিচ্ছন্নতাকর্মীদের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলা হয় এই গবেষণায়। রাষ্ট্রপতি ভবনে ৯ জন ব্যক্তিগত সহযোগী, ২৭ জন ড্রাইভার, ৬৫ জন পরিচ্ছন্নতাকর্মী, ৮ জন টেলিফোন অপারেটর রয়েছেন। সেখানে প্রতিমাসে টেলিফোন বিল আসে ৫.০৬ লাখ রুপি।

দরবেশ অবশ্য জানিয়েছেন, তার তদন্তের সবগুলো প্রশ্নের উত্তর তিনি পাননি। পেলে হয়তো সব মিলিয়ে হিসাবটা গিয়ে ঠেকতো ১০০ কোটিতে।

দরবেশের দাবি ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি জানতেই পারি রাষ্ট্রপতি ভবন চালাতে কতটাকা খরচ হয়। এতে সবগুলো খরচের হিসাব নেই। থাকলে হয়তো পরিমাণটা ১০০ কোটিই হতো।

Reneta

এবারই প্রথম দরবেশ এমন পরিসংখ্যান করছেন তা নয়। এর আগে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণে কতজন সঙ্গে থাকে এবং পুরো ট্রিপে কত টাকা খরচ হয় সেটা নিয়ে তার করা একটি তদন্ত রিপোর্টও বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাষ্ট্রপতি ভবন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT