চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বিদেশী উপহার সংরক্ষণে বিশেষ ট্রেজারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিরা বিদেশ ভ্রমণকালে যেসব উপহার ও স্মারক গ্রহণ করেন সেসব সংরক্ষণের জন্য নির্মাণাধীন ট্রেজারির নকশা ও নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছে সেনাবাহিনীর বিশেষ পূর্ত সংস্থা (এসডব্লিউও)।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজধানীর বিজয় সরণিতে নভোথিয়েটার ও সামরিক জাদুঘর এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পটির পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আর্দ্রতা ও আগুনের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে ট্রেজারির নির্মাণ কাজ সম্পন্ন করতে বলেন। সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ট্রেজারির বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন।

Banglabid

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল বলেন: প্রধানমন্ত্রী নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কিছু নির্দেশনা ও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, ট্রেজারি এমনভাবে নির্মাণ করা উচিত যাতে উপহার ও স্মারকসমূহের ক্ষতি না হয় এবং এতে যাতে প্রয়োজনীয় অগ্নি নির্বাপণ সরঞ্জাম থাকে।

‘পারিবারিক আলোচনার সময় বঙ্গবন্ধুর কাছে প্রথম ট্রেজারি সম্পর্কে শুনেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি একটি আইন কার্যকর করেছেন। ট্রেজারি বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ সফরকালে তিনি এ ধরনের স্থাপনা দেখেছেন এবং তারা এসব স্থাপনা চমৎকারভাবে পরিচালনা করছে।’

এসময় প্রধানমন্ত্রী পূর্বাচলে তিনশ’ ফুট সড়কের উভয় পাশে বাংলাদেশ সেনাবাহিনীর এসডব্লিউও’র বাস্তবায়নাধীন খালের নকশাও প্রত্যক্ষ করেন। উপস্থাপন প্রত্যক্ষ শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নিদের্শনা দেন।

Reneta

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন, এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মূখ্যসচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম ও এলজিআরডি সচিব শহিদুল্লাহ খন্দকার এসময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীরাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT