সুপ্রীম কোর্ট চত্বরে বাংলাদেশ সুপ্রীমকোর্ট কতৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে পৌছলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাঁদের অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে অভ্যাগতদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইছাড়াও ইফতার মাহফিলে যোগ দেন মন্ত্রিসভার সদস্যগন, আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবীগন। ইফতারপূর্ব দোয়া ও মোনাজাতে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।







