রাষ্ট্রপতি কতজনের দণ্ড মওকুফ করেছেন জানতে লিগ্যাল নোটিশ

একটি বিচারকের গাউন্ড ও গামলা, যা বিচারপ্রক্রিয়া ও আইনি কার্যক্রমের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
১৯৯১ সালের জানুয়ারি হতে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি কতজনের কারাদন্ড মওকুফ,স্থগিত বা হ্রাস করেছেন সে তালিকা প্রকাশ ও প্রদানের জন্য একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো: ওমর ফারুক স্বরাষ্ট সচিব, আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠান।
নোটিশ প্রাপ্তির ১৫ দিনের নামের তালিকা দিতে অনুরোধ অনুরোধ করে বলা হয়েছে যে, ‘নিদিষ্ট সময়ের মধ্যে তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





