আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ না সফল- তা দেখতে সবাইকে অপেক্ষা করতে হবে।
রোববার সচিবালয়ে নিজকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে। দেশের স্বার্থে বিএনপি যদি সংলাপে আসেন, সেটা তাদের জন্য ও দেশের জন্য ভালো হবে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন করার সুযোগ আছে কি-না- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে আইন করার কোনো সুযোগ নেই।
সংলাপ ব্যর্থ না সফল রাষ্ট্রপতির পদক্ষেপের পর সবাই বুঝতে পারবেন বলে জানান তিনি।







