চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া বিশ্বকাপ: এই কিংবদন্তিদের শেষ ঝলক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২২, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রায় সময়ই এমটা ঘটে, যখন বিশ্বকাপ শুরু হয় তখন কি দেখবেন বা কি দেখেছেন সেটা বিবেচনা করার সুযোগ পাবেন না। বিশ্বকাপে কিছু খেলোয়াড় আমাদের জীবনের কয়েকটা ঘণ্টার সঙ্গে কাটাবেন, মাঠে তাদের দেখবেন, সারা পৃথিবীর ভক্তরাই আনন্দ উপভোগ করবে।

তবে, সব ভালো জিনিসেরই শেষ আছে। বিশ্বকাপকে সামনে রেখে ফিফা ডটকম এমন চার খেলোয়াড়ের দিকে ফিরে তাকিয়েছে যারা বিশ্বকাপে একটি অমোচনীয় চিহ্ন রেখেছেন এবং রাশিয়া বিশ্বকাপেই নিজেদের শেষ বারের মতো বড় মঞ্চে তুলে ধরবেন।

আন্দ্রেস ইনিয়েস্তা: জোহান্সবার্গের সকার সিটি স্টেডিয়াম। সাউথ আফ্রিকার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিট। এই সময়টাই ছিল যখন বিশ্বকাপের ইতিহাসে ইনিয়েস্তা নিজেকে সুউচ্চ স্থানে চিরতরে সুরক্ষিত করেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তার অতিরিক্ত সময়ের সেই ভলির জন্য ভবিষ্যতে প্রজন্মের কাছে তিনি সবচেয়ে ভালোভাবে স্মরণীয় হয়ে থাকবেন। কারণ ২০১০ সালে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে স্পেন।

ফাইনালে নেদারল্যান্ডসকে কান্নায় ভাসিয়ে দিয়ে একমাত্র গোল করে দলকে জয় এনে দেন ইনিয়েস্তা। কান্নায় ভিজে গত রোববারে রাতেই বিদায় নিয়েছেন নিজের ঘর প্রিয় বার্সেলোনা শিবির থেকেও। আসছে ২০১৮ বিশ্বকাপ দিয়ে ৩৪ বছর বয়সী ইনিয়েস্তাও ইতি টানবেন বিশ্বকাপ ক্যারিয়ারের।

হাভিয়ের মাশ্চেরানো: খেলে ফেলেছেন টানা তিন বিশ্বকাপ, তবুও আসেনি ট্রফি। বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে আরও একবার মাঠে নামবেন নিজের শেষ বিশ্বকাপ মিশনে। তিনি আর্জেন্টাইন হাভিয়ের মাশ্চেরানো। দুবার কোয়ার্টার ফাইনালে ও শেষ ২০১৪ সালে তো ফাইনালে গিয়েও ছোঁয়া হয়নি শিরোপা। ৩৩ বছর বয়সী বার্সেলোনার এই সাবেক ফুটবলারকে আর্জেন্টিনা দল কিন্তু ট্রফি জিতে জানাতে পারে দারুণ এক বিদায়।

রাফায়েল মারকেজ : ৩৮ বছর বয়সী বার্সেলোনার সাবেক এই তারকার দল মেক্সিকো খুব একটা বড় দল নয়। বিশ্বকাপে মেক্সিকোর বলার মতো কোনো সাফল্য না থাকলেও দেশের হয়ে রাফায়েল মারকেজ যাবেন নিজের শেষ বিশ্বকাপে। যদি মাঠে নামাও হয়ে যায়, তবে গড়ে ফেলবেন স্বদেশি গোলরক্ষক আন্তোনিও কারভালহো আর লোথার ম্যাথুসের সঙ্গে সবচেয়ে বেশি, পাঁচবার বিশ্বকাপ খেলার রেকর্ড।

Reneta

টিম কাহিল : অস্ট্রেলিয়া দলের সবচেয়ে উল্লেখযোগ্য খেলোয়াড়ের নামটা টিম কাহিল। দেশটির ফুটবল ইতিহাসে এত বড় মাপের ফুটবলার আসেনি আর। মোট তিন বিশ্বকাপে (২০০৬, ২০১০ ও ২০১৪) অংশ নেয়া কাহিল রয়েছেন রাশিয়া বিশ্বকাপের অপেক্ষায়। তার শেষ বিশ্বকাপে দল তাকে দেবে দারুণ কিছু- প্রত্যাশা করতেই পারেন ৩৮ বছর বয়সী কাহিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT