চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া বিশ্বকাপে সেক্স নিয়ে যতো কথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৩, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দিন যাচ্ছে। কাছে আসছে বিশ্বকাপ। চারদিকে মাঠের খেলা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি মাঠের বাইরের বিষয় নিয়েও হচ্ছে সোরগোল। মাসব্যাপী টুর্নামেন্টে খেলোয়াড়, দর্শকদের যৌন চাহিদা নিয়ন্ত্রণে রাখতে কিংবা নিরাপদ রাখতে রাশিয়া অনেক পদক্ষেপ নিচ্ছে। কিংবদন্তি ফুটবলাররাও বিষয়টি নিয়ে মন্তব্য করছেন।

রোমারিওর উপদেশ
কিছুদিন আগে ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোমারিওর কাছে সাংবাদিকরা জানতে চান, গ্যাব্রিয়েল জেসাসের জন্য তার কোনো পরামর্শ আছে কী না? রোমারিও সবাইকে অবাক করে বলেন, ‘বেশি বেশি সেক্স করো, বেশি বেশি গোল দাও!’

রোমারিও ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য। বর্তমানে রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। একটি ম্যাগাজিনকে বলেন, ‘পর্যাপ্ত সেক্স ভালো খেলার অন্যতম শর্ত। সেই সঙ্গে অবশ্যই আপনাকে মাঠে এবং অনুশীলনে মনোযোগ দিতে হবে।’

সেক্স রোবট

প্রস্তুত সেক্স রোবট
খেলোয়াড়, দর্শকদের একাকীত্ব দূর করতে দ্য ডলস হোটেল নিয়ে এসেছে সেক্স রোবট। যাদের নাম দেয়া হয়েছে লোলিতা, শাশা, নাতাশা, অ্যালাইস এবং ইসিলেল। এদের ঘণ্টা হিসেবে ব্যবহার করা যাবে। তাতে প্রতি ঘণ্টায় খরচ পড়বে ১৭.৭৫ পাউন্ড।

হোটেলটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা অতিথিদের জন্য মুখিয়ে আছি। আশা করছি বিশ্বকাপ ঘিরে যত বিদেশি অতিথিরা আসবেন, তাদের উপকার হবে।’

সেক্স ক্লাব সাজছে নতুন সাজে
রাশিয়ার ক্লাবগুলো দর্শকদের আকৃষ্ট করতে খোলামেলা সেক্সপার্টি আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে এগিয়ে ফরচুনা ক্লাব। ক্লাবের মালিকপক্ষ জানিয়েছে, আগ্রহী ক্লায়েন্টদের সব রকমের নিরাপত্তা দিবে তারা। স্ত্রীদের নিয়েও সেখানে উপস্থিত হওয়া যাবে।

Reneta

রাশিয়ান মেয়ে পটানোর টিপস
২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা থেকে যেসব সাংবাদিক দেশটিতে যাচ্ছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের একটি বই দিয়েছে। ওই বইয়ের একটি চ্যাপ্টারে লেখা আছে, ‘রুশ নারীদের কীভাবে পটাতে হবে’। এ লেখাটি নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

ওই বইয়ে সাংবাদিকদের পরামর্শ দেওয়া হয়েছে রুশ নারীদের মনোরঞ্জন করতে হলে ‘নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সুগন্ধি মাখবেন এবং ভালো জামাকাপড় পরবেন।’

এতে নারীদের সঙ্গে তাদের এমন আচরণ করতে পরামর্শ দেয়া হয়েছে, যাতে তারা মনে করেন ‘তাদেরও একটা দাম আছে’।

বইটির এই পরামর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এ পরিচ্ছেদটি সেখান থেকে সরিয়ে নিয়েছে।

সমকামীদের সতর্কবার্তা
রাশিয়া থেকে সমকামী পর্যটকদের সতর্ক করে বিবৃতি দেয়া হয়েছে। বিশ্বকাপের সময় তারা যেন নিরাপদে থেকে যৌন চাহিদা মেটায় সে বিষয়ে অনুরোধ করা হয়েছে। তাদের নিরাপত্তার জন্য সাধারণ মানুষের ভেতর বসে এসব না করতে বলা হয়েছে।

রাশিয়ায় ১৯৯৩ সাল থেকে সমকামিতা অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু তাই বলে সমকামীদের বাধা দেয়ার অধিকার সাধারণ মানুষকে দেয়া হয়নি। দেশটির সরকারের পক্ষ থেকে জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin4
পূর্ববর্তী

মেগানের প্রতি বর্ণবাদী আচরণে ক্ষমা চাইলো জার্মান প্রতিষ্ঠান

পরবর্তী

দেখা যাবে না তাজিনের সেই মিষ্টি হাসি

পরবর্তী

দেখা যাবে না তাজিনের সেই মিষ্টি হাসি

হানিমুনে গ্রিসে যাচ্ছেন সোনম-আনন্দ দম্পতি

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT