বাংলাদেশ বিমান বাহিনী ও রাশিয়ার মধ্যে ৫টি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার ক্রয় সংক্রান্ত্র চুক্তি হয়েছে। উক্ত হেলিকপ্টারগুলো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ব্যবহার করা হবে বলে আইএসপিআর সূত্র জানিয়েছে।
বিমান বাহিনীর পক্ষে এয়ার চীফ মার্শাল আবু এসরার উক্ত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।










