চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া থেকে অস্ত্র ক্রয়ে যুক্তরাষ্ট্রের বাধা, বিরক্ত ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A
রাশিয়া-ভারত-অস্ত্র

ভারত রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে কি কিনবে না, সেটি অন্য কোনো দেশ বলে দেবে, ভারত তা চায় না বলে মন্তব্য করেছেন দেশটি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রাশিয়া থেকে ভারতের মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এর জবাবে ভারত বলেছে, নিজেদের প্রতিরক্ষার উদ্দেশ্যে অস্ত্র কেনার অধিকার রয়েছে তাদের।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে আলোচনা করার লক্ষ্যে ওয়াশিংটনে সফরে আছেন জয়শঙ্কর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এ বিষয়ে বৈঠকের আগে মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত এ নিয়ে কথা বলছে।

কিন্তু এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কেনা হবে কি হবে না এর চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে এখনই কিছু জানাতে রাজি হননি তিনি।

‘আমরা সবসময়ই বলে এসেছি যে, আমরা যে সামরিক সরঞ্জামই কিনি, সেটি পুরোপুরিই আমাদের সার্বভৌম অধিকার। আমরা চাই না অন্য কোনো দেশ আমাদের এসে বলুক রাশিয়া থেকে আমরা কী ‍কিনতে পারব আর কী পারব না। ঠিক যেভাবে আমরা আমেরিকা থেকে কী কিনব আর কী কিনব না সেটা কেউ বলে দিলেও আমরা পছন্দ করব না,’ বলেন জয়শঙ্কর।

‘সিদ্ধান্ত নেয়ার এই স্বাধীনতাটি আমাদের অধিকার এবং আমরা মনে করি এই অধিকারকে স্বীকৃতি দেয়াটা সবার স্বার্থের জন্যই অনুকূল।’

Reneta

গত বছর ভারত রাশিয়ার কাছ থেকে ৫টি এস-৪০০ সিস্টেম ৫২০ কোটি মার্কিন ডলারে কেনার বিষয়ে চুক্তিবদ্ধ হয়। অস্ত্রগুলো সরবরাহের প্রক্রিয়া ঠিকঠাক চলছে বলে জানিয়েছে রাশিয়া।

২০১৭ সালে প্রণীত আইন অনুসারে, রাশিয়ার কাছ থেকে কোনো দেশ ‘উল্লেখযোগ্য পরিমাণে’ অস্ত্র কিনলে সে দেশের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও সিরিয়ার সঙ্গে মস্কোর সামরিক সম্পৃক্ততা এবং সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর এই আইন প্রণয়ন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস জয়শঙ্করযুক্তরাষ্ট্র-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬

কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT