চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মন্তব্য করতে চান না চেলসি বস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসছে বিশ্ব। বাদ নেই খেলাধুলাও। রাশান সেনার অভিযানের বিপক্ষে পদক্ষেপে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু রাশিয়া থেকে সরিয়ে এনেছে। দেশটির বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সরশীপ বাতিল করেছে ইউরোপের ক্লাবগুলো। তবে অসম যুদ্ধের পরিপ্রেক্ষিতে সবচেয়ে বাজে সময়ের মাঝে যাচ্ছে চেলসি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির রাশিয়ান মালিক রোমান আব্রাহামোভিচকে যুক্তরাজ্যে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে সমালোচিত হচ্ছে লন্ডনভিত্তিক ক্লাবটি। বিষয়টি নিয়ে অবগত আছেন চেলসি বস থমাস টুখেল। তবে চলমান পরিস্থিতিতে কোনো ধরণের মন্তব্য করতে রাজি নন ব্লুজদের বস।

রোববার লিভারপুলের বিপক্ষে কারাবাও কাপ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টুখেল। ইউক্রেনে চলমান রাশিয়ার আগ্রাসনকে ভয়াবহ তুলনা দিয়ে চেলসি বস জানিয়েছেন, বর্তমানে তার লক্ষ্য ফুটবলে।

‘যতক্ষণ না কোনো সিদ্ধান্ত আসছে ততক্ষণ আমি মন্তব্য না করার অধিকার চাই। এটি বিভ্রান্ত করছে, আমাদের উদ্বিগ্ন করছে— একটা নির্দিষ্ট মাত্রায় তা আমরা বুঝি। ক্লাব এবং আমাদের প্রতি সমালোচনামূলক মতামত বুঝতে পারি। আমরা এটি থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে মুক্ত ভাবতে পারি না।’

চেলসি বস বলেন, ‘চলমান প্রভাবটি স্পষ্ট হবার আগ পর্যন্ত চলুন অপেক্ষা করি। এখনও আলোচনার প্রভাব আছে। আসুন একটু ধৈর্য ধরি এবং বুঝতে চেষ্টা করি, পরিমাপগুলি কী হবে আর তারপরে এটি মোকাবেলা করব।’

যুদ্ধের পরিপ্রেক্ষিতে নিজের মন্তব্য না করার কারণও জানিয়েছেন টুখেল। বলেন, ‘আমাদের ক্লাব পরিস্থিতির চারপাশে অনেক অনিশ্চয়তা রয়েছে, যুক্তরাজ্যে এই ধরনের পরিস্থিতিতে, আমি যদি মন্তব্য করি এর কোন মানে হবে না। আমরা এটি সম্পর্কে সচেতন, তবে আপনি যা ভাবতে পারেন এতটা অন্তর্দৃষ্টি বা ভিতরে যাইনি। শেষ পর্যন্ত,দল এবং স্টাফদের রাজনৈতিক না হয়ে খেলাধুলায় মনোনিবেশ করা উচিত। পরিস্থিতি পরিষ্কার আমরা লুকিয়ে আছি বলে নয়। এটা ভয়াবহ, এতে কোনো সন্দেহ নেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনচেলসিটুখেলপ্রিমিয়ার লিগযুদ্ধরাশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT