রাশিয়ার ওমস্ক শহরের কাছে সামরিক বাহিনীর একটি ব্যারাক ধসে ২৩ সেনার মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৫ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। এদের বেশীরভাগের অবস্থা আশঙ্কাজনক।
প্রশিক্ষণের জন্য ৪ তলা ভবনের ওই ব্যারাকটিতে ৩শ’ এর বেশী সেনাসদস্য অবস্থান করছিলেন। রাতে তারা ঘুমাতে যাওয়ার সময় ভবনধসের ঘটনা ঘটে। ব্যারাকটি মাত্র এক বছর আগে সংস্কার করা হলেও কেন ওই দুর্ঘটনা ঘটল তা তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।
ব্যারাক ধসে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।







