আন্তর্জাতিক

‘রাশিয়ার সঙ্গে ট্রাম্প জামাতার গোপন যোগাযোগ ছিল’

‘রাশিয়ার সঙ্গে ট্রাম্প জামাতার গোপন যোগাযোগ ছিল’

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ বিষয়ে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের জামাতা ও ঊর্ধ্বতন উপদেষ্টা জারেড কুশনারের গোপন যোগাযোগ ছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

গত ডিসেম্বরে কুশনার যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সেরগেই কিশলায়াকের সঙ্গে গোপন বৈঠক করেন বলে ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

ওইসব প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছ রাশিয়ার কূটনৈতিক সহযোগিতায় ট্রাম্প টাওয়ারে অনুষ্ঠিত ওই বৈঠকে ট্রাম্পের প্রথম নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও উপস্থিত ছিলেন।

গত ১৪ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যোগাযোগের অভিযোগে পদত্যাগ করেন মাইকেল ফ্লিন।

ওয়াশিংটন পোস্ট ইতোমধ্যে জানিয়েছে, এফবিআই মূলত গত বছর কুশনারের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সেরগেই কিশলায়াক এবং মস্কোর ব্যাংক কর্মকর্তা সেরগেই গরকভের বৈঠকের ওপর  মনযোগ দিচ্ছে।

তবে কুশনারের মস্কো সংযোগের বিষয়ে এসব প্রতিবেদন প্রকাশের পর এখনও পর্যন্ত হোয়াইট হাউজ থেকে কোন বিবৃতি দেয়া হয়নি।

গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, নভেম্বরের নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে নিতে চেষ্টা করেছিল মস্কো। যদিও ট্রাম্প বরাবরই তা অস্বীকার করে আসছেন।

বিষয়:জারেড কুশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…