চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার ‘মেসির’ মুখোমুখি রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৭
স্পোর্টস
A A
কনফেডারেশন্স কাপের শিরোপাও চান রোনালদো

কনফেডারেশন্স কাপের শিরোপাও চান রোনালদো

বার্সেলোনার মেসির মুখোমুখি হয়েছেন অনেকবারই। বেশ কয়েকবার আর্জেন্টিনার মেসির মুখোমুখিও হয়েছেন। রোনালদোর এবার রাশিয়ার ‘মেসির’ মুখোমুখি হওয়ার পালা! অবশ্য এই মেসি মুখভর্তি দাড়ির মেসি নন। তিনি আর্জেন্টাইন অধিনায়কের মত দুর্দান্ত ড্রিবলিং করার দক্ষতার কারণে রাশিয়ার মেসির তকমা পাওয়া মিডফিল্ডার গোলোবিন।

বুধবার রাতে গোলোবিনের দল স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় রাত নয়টায় কনফেডারেশন্স কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

সিএসকে মস্কোর মিডফিল্ডার অ্যালেক্সান্ডার গোলোবিন স্বাগতিকদের অনেক সাফল্যের কারিগর হয়ে উঠেছেন ইদানীং। দারুণ ড্রিবলিংয়ের কারণে ‘‌‌‌রাশিয়ান মেসি’ নামে পরিচিতি পাওয়া গোলোবিন হয়তো রোনালদোর পাল্টা জবাব হতে পারেন না, তবে সময়ের অন্যতম সেরা ফুটবলারের দলের বিপক্ষে তার আরেকবার জ্বলে ওঠার প্রত্যাশা করছেন কোচ স্তানিস্লাভ চেরচেসোভ। সেইসঙ্গে ইউরো সেরাদের বিপক্ষে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অন্য শিষ্যদেরও।

Banglabid

দাপুটে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে রাশিয়া। ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে স্বাগতিকরা। সেটা ধরে রাখতে হলে কেবল গোলোবিনই নন, স্বাগতিকদের ফরোয়ার্ড ফিওদর স্মোলভকেও জ্বলে উঠতে হবে। রোনালদোর পাল্টা জবাব হতে হবে সাফল্যের জন্য।

রোনালদোদের চিন্তা অবশ্য অন্যখানে। মেক্সিকোর সঙ্গে ২-২ এর ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা পর্তুগাল আরেকটি পয়েন্ট হারাতে প্রস্তুত নয়। স্মোলোভ হুশিয়ারি দিয়ে রেখেছেন, পর্তুগালের সঙ্গে লড়াইয়ের জন্য খুব ভালোভাবে প্রস্তুত হতে পেরেছে রাশিয়া।

পর্তুগিজদের কেবল সেই প্রস্তুতির ফলাফল ঠেকিয়ে দিলেই চলবে না, একটি জয় নিয়েই মাঠ ছাড়তে হবে। নয়তো রাতে পরের ম্যাচে দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে মেক্সিকো প্রত্যাশিত জয় পেলে কঠিন হয়ে যাবে পর্তুগালের গ্রুপ পর্বের হিসাব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনফেডারেশন্স কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহে রমজানের শিক্ষা জারি থাকুক সারা বছর

পরবর্তী

ইফতারে ঝটপট মরিচ পাকোড়া

পরবর্তী
মরিচ পাকোড়া

ইফতারে ঝটপট মরিচ পাকোড়া

জঙ্গি

ফিলিপিন্সের স্কুলে ‘জিম্মি নাটকের’ অবসান

সর্বশেষ

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT